1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিল ৭ মে সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি বৃদ্ধি ও দক্ষতার স্বীকৃতি চায় বাংলাদেশ বিনিয়োগনির্ভর অর্থনীতিতে যেতে চায় সরকার: অর্থমন্ত্রী বাংলাদেশ-জাপান সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বে আরও জোরদারের প্রতিশ্রুতি প্রাথমিক ও মাধ্যমিক স্তরে সংগীত শিক্ষা চালুর সিদ্ধান্ত সরকারের খাল খনন কর্মসূচি জোরদার, ২০ হাজার কিলোমিটার লক্ষ্য নির্ধারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নববর্ষ–১৪৩৩ উদ্‌যাপনের প্রস্তুতি শুরু বাংলাদেশি জাহাজগুলোর হরমুজ প্রণালী পারাপত্তির অনুমতি দিয়েছে ইরান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পঞ্চম মেধাতালিকা প্রকাশ আইএলও মহাপরিচালক বাংলাদেশের কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস দিলেন

আইএলও মহাপরিচালক বাংলাদেশের কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস দিলেন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১১ বার দেখা হয়েছে

বাংলাদেশ ডেস্ক

আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর মহাপরিচালক গিলবার্ট হোংবো বাংলাদেশের কর্মসংস্থান বৃদ্ধিতে সংস্থার পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন। ৩৫৬তম আইএলও গভর্নিং বডিতে অংশগ্রহণের জন্য জেনেভা সফররত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এই আশ্বাস প্রদান করা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রীর শ্রম, কর্মসংস্থান ও শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং শ্রম সচিব আবদুর রহমান তরফদার উপস্থিত ছিলেন। বৈঠকের শুরুতে গিলবার্ট হোংবো বর্তমান সরকারের নির্বাচনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ প্রক্রিয়ার মাধ্যমে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। তিনি বলেন, বাংলাদেশের জনগণের স্বার্থে এই গণতান্ত্রিক উত্তরণ গুরুত্বপূর্ণ, এবং নতুন সরকারের সঙ্গে কাজ করতে আইএলও আগ্রহী।

শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আইএলও মহাপরিচালককে শুভেচ্ছা জানান। তিনি বৈঠকে বলেন, বাংলাদেশের বিপুল সংখ্যক তরুণ ও নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি সরকারী অগ্রাধিকারগুলোর অন্যতম। এ ক্ষেত্রে আইএলও, বিশেষ করে সংস্থার ঢাকা অফিস, আরও উদ্যোগ গ্রহণ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। মহাপরিচালক জিলবার্ট হোংবোও এই বিষয়ে একমত প্রকাশ করেন এবং বাংলাদেশ সরকারকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দেন।

বৈঠকে বাংলাদেশের বিরুদ্ধে চলমান আর্টিকেল ২৬ মামলার বিষয়টিও আলোচনা হয়। শ্রমমন্ত্রী মহাপরিচালকের সহযোগিতা প্রত্যাশা করেন। এই প্রসঙ্গে হোংবো বাংলাদেশ স্থায়ী মিশনের কূটনৈতিক তৎপরতার প্রশংসা করেন এবং বলেন, মিশন আইএলও-এর বিভিন্ন সদস্য রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ, সংস্থার গভর্নিং বডিতে সভাপতিত্ব এবং আঞ্চলিক সমন্বয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে নেতৃত্ব দিয়েছে। ফলে বাংলাদেশের বিরুদ্ধে চলমান মামলায় দেশে যথেষ্ট সমর্থন তৈরি হয়েছে। তিনি আরও বলেন, দেশে শ্রমক্ষেত্রে উন্নয়ন এবং আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক সম্পর্ক সুদৃঢ় করা দুটোই গুরুত্বপূর্ণ।

শ্রমমন্ত্রী বাংলাদেশের শ্রমজীবী মানুষের জন্য আন্তর্জাতিক শ্রম মান অনুযায়ী অধিকার প্রতিষ্ঠা, আন্তর্জাতিক ব্র্যান্ড, বহুজাতিক কোম্পানি এবং বিপণন প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা সম্প্রসারণের ক্ষেত্রে আইএলও মহাপরিচালকের ভূমিকার ওপর জোর দেন। তিনি উল্লেখ করেন, বিভিন্ন সামাজিক সুরক্ষা কার্যক্রম যেমন স্বল্পমূল্যে চিকিৎসা, দুর্ঘটনা বীমা ইত্যাদিতে বহুজাতিক কোম্পানিগুলোর অবদান নিশ্চিত করতে হোংবো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বৈঠকে বলেন, সরকার নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুত গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার এবং শ্রম অধিকার রক্ষায় সচেষ্ট রয়েছে। জনগণের প্রতি দায়িত্ববোধ থেকেই সরকার কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং শ্রম অধিকার সংরক্ষণের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।

বৈঠকে আগামী জুনে মহাপরিচালকের বাংলাদেশ সফরের সিদ্ধান্তকে স্বাগত জানান শ্রমমন্ত্রী। এছাড়া জেনেভায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা সোবহান এবং শ্রম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবদুস সামাদ আজাদও বৈঠকে উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026