1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

দেশপ্রেম, দৃঢ় ইচ্ছা ও টিম স্পিরিট থাকলে সাফল্যের পথে বাধা আসতে পারবে না : প্রধানমন্ত্রী তারেক রহমান

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৭১ বার দেখা হয়েছে

জাতীয় ডেস্ক

দুই দিন আগে ১২৯ ক্রীড়াবিদকে সরকারি বেতন কাঠামোর আওতায় আনার ঘোষণা দেয়ার পরিপ্রেক্ষিতে আজ প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক স্তরে বাংলাদেশকে পদক জয় এনে দেওয়া খেলোয়াড়দের ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান করেছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ক্রীড়াবিদদের খেলায় আরও মনোযোগী হওয়ার নির্দেশ দিয়েছেন।

সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত অনুষ্ঠানে ১২৯ জন ক্রীড়াবিদকে মোট ২ কোটি ৪৪ লক্ষ টাকার বিশেষ সম্মাননা ও অর্থ পুরস্কার প্রদান করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোর দিকে আমাদের লক্ষ্য থাকবে। আমাদের ছেলেমেয়েরা যে দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসতে পারে, তা ইতিমধ্যেই প্রমাণ করেছে। ইনশাআল্লাহ, আগামী দিনেও এটি অব্যাহত থাকবে। কথা কম, খেলতে হবে বেশি। দেশপ্রেম, দৃঢ় ইচ্ছা ও টিম স্পিরিট থাকলে সাফল্যের পথে বাধা আসতে পারবে না।”

একক পর্যায়ে সোনাজয়ীদের জন্য ৩ লক্ষ টাকা, রূপা পদক বিজয়ীদের জন্য দুই লাখ টাকা এবং ব্রোঞ্জ জয়ীদের জন্য এক লাখ টাকা করে আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়। দলগতভাবে বিজয়ী দলের খেলোয়াড়রা যথাক্রমে ২ লাখ, দেড় লাখ ও এক লাখ টাকা করে অর্থ পুরস্কার পান।

উল্লেখ্য, ক্রীড়া ভাতার আওতায় প্রত্যেক খেলোয়াড় মাসে এক লাখ টাকা পাবেন। একই সঙ্গে বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদরাও এই সম্মাননার আওতায় অন্তর্ভুক্ত হয়েছেন। অনুষ্ঠানটি ক্রীড়াবিদদের প্রেরণা জোগানোর পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে শক্ত অবস্থানে স্থাপন এবং ক্রীড়ার মান উন্নয়নে গুরুত্ব আরোপ করার উদ্দেশ্যেই আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রীর এ নির্দেশনা ক্রীড়াবিদদের জন্য নির্দিষ্ট একবারের প্রেরণার মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি ভবিষ্যতে খেলোয়াড়দের নিয়মিত প্রস্তুতি, প্রশিক্ষণ ও মানোন্নয়ন কার্যক্রমে গুরুত্ব আরোপের সূচনা হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সরকারি বেতন কাঠামোর আওতায় ক্রীড়াবিদদের অন্তর্ভুক্তি এবং আর্থিক প্রণোদনা দেশের ক্রীড়া খাতে দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব ফেলবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026