1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

২৫ মার্চ গণহত্যা: শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৫২ বার দেখা হয়েছে

জাতীয় ডেস্ক
২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ উপলক্ষে ১৯৭১ সালের কালরাতে নিহত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বাণীতে তিনি ওই দিনকে বাংলাদেশের ইতিহাসের অন্যতম কলঙ্কিত ও নৃশংসতম অধ্যায় হিসেবে অভিহিত করেছেন।

বাণীতে তিনি স্মরণ করান, ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি দখলদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামের অভিযান চালিয়ে নিরস্ত্র ও স্বাধীনতাকামী বাঙালিদের ওপর গণহত্যা চালিয়েছিল। রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা ও রাজারবাগ পুলিশ লাইনসহ বিভিন্ন স্থানে শিক্ষক, বুদ্ধিজীবী এবং সাধারণ মানুষের ওপর এই সুপরিকল্পিত হামলা পরিচালিত হয়।

তারেক রহমান উল্লেখ করেন, সেই সময়ের রাজনৈতিক নেতৃত্ব কেন এই গণহত্যা প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছিল, তা এখনও ইতিহাসের গবেষণার গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে রয়ে গেছে। তিনি আরও জানান, ২৫ মার্চের সেই ভয়াবহ রাতেই চট্টগ্রামের অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ‘উই রিভোল্ট’ ঘোষণা করে আনুষ্ঠানিকভাবে সশস্ত্র প্রতিরোধ শুরু করে, যা পরবর্তী নয় মাসের মুক্তিযুদ্ধের সূচনা করে।

নতুন প্রজন্মের প্রতি তিনি বলেন, স্বাধীনতার প্রকৃত তাৎপর্য বোঝার জন্য ২৫ মার্চের গণহত্যার ইতিহাস জানা অপরিহার্য। রাষ্ট্র ও সমাজে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন করা যায়।

তিনি প্রার্থনা করেন, মহান আল্লাহ তায়ালা শহীদদের বিদেহী আত্মাকে মাগফিরাত দান করুন এবং ২৫ মার্চ উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচি সফল হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026