1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পার্বত্য অঞ্চলের পর্যটন খাতের টেকসই উন্নয়নে পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণের নির্দেশ প্রতিমন্ত্রীর আসন্ন এশিয়ান গেমসে পদক জয়ের লক্ষ্য ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের প্রস্তুতি পর্যালোচিত মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে পিপিপি মডেলে বিনিয়োগের আহ্বান কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীতকরণ ও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রাষ্ট্রপতির উদ্বোধনে বায়তুল মোকাররমে শুরু হচ্ছে ১৫ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে অস্ত্র, মাদকসহ গ্রেফতার ৪৪০ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা: খলনায়ক ডনের সাত দিনের রিমান্ড শুনানির দিন ধার্য বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিবের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব জোরদারে স্থানীয় সরকার খাতের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা আইয়ুব বাচ্চুর স্মরণে ‘উত্তরাধিকার’ অ্যালবাম নিয়ে সমালোচনা ও বিতর্ক তৈরি হয়েছে

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল গুয়াতেমালার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৯৩ বার দেখা হয়েছে

ক্রীড়া ডেস্ক

স্পেনের বিপক্ষে নির্ধারিত ‘ফিনালিসিমা’ ম্যাচ বাতিল হওয়ার পর আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল নতুন পরিকল্পনা অনুযায়ী একটি প্রীতি ম্যাচ খেলবে। আসন্ন বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে লিওনেল স্কালোনির দল ৩১ মার্চ গুয়াতেমালার বিপক্ষে মাঠে নামবে।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এক বিবৃতিতে জানিয়েছে, স্পেনের সঙ্গে ম্যাচ বাতিল হওয়ায় দলটি দেশে ফিরে এক সপ্তাহের প্রস্তুতি ক্যাম্প আয়োজন করবে। এই ক্যাম্পের অংশ হিসেবে গুয়াতেমালার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে।

প্রথমে ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন ও কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনার মধ্যকার ‘ফিনালিসিমা’ ম্যাচটি ২৭ মার্চ কাতারের দোহায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি, বিশেষ করে ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের প্রভাবে ওই অঞ্চলে একাধিক ক্রীড়া অনুষ্ঠান স্থগিত হওয়ায় ম্যাচটিও বাতিল করা হয়।

বিশ্বকাপের আগে এটি আর্জেন্টিনার শেষ হোম ম্যাচ হবে। এফএফএ আশা করছে, সমর্থকদের সামনে শক্তিশালী পারফরম্যান্স প্রদর্শন করে দলটি বিশ্বকাপে আত্মবিশ্বাস নিয়ে অংশগ্রহণ করতে পারবে। ভেন্যু ও স্কোয়াডের বিস্তারিত তথ্য শিগগিরই ঘোষণা করা হবে।

আর্জেন্টিনা ২০২৬ সালের বিশ্বকাপের জন্য শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে। টুর্নামেন্ট জুন থেকে জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে, যেখানে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বিশ্বকাপের জন্য প্রস্তুতি শেষ করছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026