1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রাজধানীতে ডিএমপির অভিযানে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৫১১, মামলা ৪৯টি জুলাইয়ে ৪৪১ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮, শীর্ষে মোটরসাইকেল ভানুয়াতুতে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, জারি হয়নি সুনামি সতর্কতা সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু চলতি অর্থবছর থেকেই কার্যকর হচ্ছে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: মাহদী আমিন প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে সহায়ক পরিবেশ ও প্রত্যর্পণ চুক্তির বাস্তবায়নের আহ্বান ঢাকার রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা ইসির অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, চার সেশন হাতে রেখে ৯ উইকেটে পরাজিত স্বাগতিকরা অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে জাতীয় দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

সিএমপি যৌথ অভিযানে নগরে ৪১ জন গ্রেফতার, মাদক ও অস্ত্র জব্দ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১০৬ বার দেখা হয়েছে

আইন আদালত ডেস্ক

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নগরের বিভিন্ন থানায় একযোগে অভিযানে ছিনতাইকারী, চাঁদাবাজ ও জুয়াড়িসহ ৪১ জনকে গ্রেফতার করেছে। অভিযানের সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং দেশি-বিদেশি অস্ত্রও জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) নগরের সকল থানায় সমন্বিত এই অভিযানে কোতোয়ালি, সদরঘাট, চকবাজার, খুলশী, বায়েজিদ, পাঁচলাইশ, চান্দগাঁও, আকবরশাহ, হালিশহর, ডবলমুরিং, বন্দর, ইপিজেড, পতেঙ্গা ও কর্ণফুলী থানা এলাকা থেকে সংশ্লিষ্টদের গ্রেফতার করা হয়।

চান্দগাঁও ও কর্ণফুলী এলাকা থেকে মোট ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এছাড়া জব্দ করা হয়েছে দেশি-বিদেশি গুলি, পাইপগানসহ বিভিন্ন ধরনের অস্ত্র। অভিযানে নগরের বিভিন্ন এলাকায় কার্যক্রম চলাকালীন সময়ে কোনো বড় ধরনের সংঘাত বা হতাহতের ঘটনা ঘটেনি। তবে কিছু অপরাধী আগাম তথ্য পেয়ে পালিয়ে গেছে।

সিএমপি সূত্র জানিয়েছে, অভিযানের ফলাফলকে সফল হিসেবে মূল্যায়ন করা হচ্ছে। পুলিশ জানান, জেলার স্থায়ী নিরাপত্তা বজায় রাখা এবং অপরাধ দমন কার্যক্রম জোরদার করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026