1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সাইবার আইন সংস্কারে আইনজীবীদের পরামর্শ নেবে সরকার: তথ্যমন্ত্রী মাদকের সাথে জড়িতদের কোনো ছাড় নয়, হুঁশিয়ারি পানিসম্পদমন্ত্রীর বৈশ্বিক বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে এলপিজির দাম কমানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী পদ্মা রেল সেতুর ভায়াডাক্টের নিচের মাটি অপসারণে কোনো ঝুঁকি নেই: রেলমন্ত্রী শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ বন্ধে আইন প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর উপকূলীয় সুরক্ষা ও ডেল্টা অর্থনীতিতে ব্লু কার্বন অর্থায়ন জরুরি: পরিবেশমন্ত্রী স্বদেশি প্রযুক্তিতে তৈরি হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল সেবা: চুয়েটের ওরিয়েন্টেশনে ভূমি প্রতিমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী সাংবাদিকদের সাদাকে সাদা ও কালোকে কালো বলার আহ্বান মির্জা ফখরুলের

লন্ডনে কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্বে ড. খলিলুর রহমান

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৭০ বার দেখা হয়েছে

জাতীয় ডেস্ক

লন্ডনে অনুষ্ঠিত ২৬তম কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সম্মেলনে কমনওয়েলথভুক্ত ৫৬টি সদস্য রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা বহুপাক্ষিক সহযোগিতা জোরদার, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং আগামী কমনওয়েলথ শীর্ষ সম্মেলনের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন।

রোববার লন্ডনের ল্যাঙ্কাস্টার হাউসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রী ও ঊর্ধ্বতন প্রতিনিধিরা বর্তমান বৈশ্বিক পরিস্থিতি, আন্তর্জাতিক ব্যবস্থার বিভিন্ন চ্যালেঞ্জ এবং কমনওয়েলথের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে মতবিনিময় করেন।

লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন।

বৈঠকে অংশগ্রহণকারী পররাষ্ট্রমন্ত্রীরা বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে বহুপাক্ষিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। বিশেষ করে নিয়ম-নীতি ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার অবক্ষয় এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সামনে উদ্ভূত বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে আন্তর্জাতিক সহযোগিতা ও সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

এ সময় সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় কমনওয়েলথের কার্যকর ভূমিকা জোরদারের বিষয়েও আলোচনা হয়। অংশগ্রহণকারীরা অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, আন্তর্জাতিক নিরাপত্তা এবং টেকসই উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতার সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।

সম্মেলনে আগামী ১ থেকে ৪ নভেম্বর অ্যান্টিগুয়া ও বার্বুডায় অনুষ্ঠিতব্য কমনওয়েলথ সরকার প্রধানদের সম্মেলন (সিএইচওজিএম) উপলক্ষে আলোচ্যসূচি ও নীতিগত অগ্রাধিকার নির্ধারণ করা হয়। সদস্য দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন বৈশ্বিক ইস্যু এই সম্মেলনের আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা হয়।

সম্মেলনের ফাঁকে বাংলাদেশ প্রতিনিধিদল অংশগ্রহণকারী বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করার সম্ভাবনা রয়েছে। এসব বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং কূটনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়গুলো আলোচিত হতে পারে বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে।

কূটনৈতিক সূত্রগুলো আরও জানিয়েছে, ২০২৬-২০২৭ মেয়াদের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতির পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে আন্তর্জাতিক সমর্থন অর্জনের ক্ষেত্রেও এই সম্মেলনকে গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে। এই পদের জন্য বাংলাদেশের প্রার্থী বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

ফিলিস্তিন তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ার পর এখন এই পদের জন্য বাংলাদেশের সঙ্গে সাইপ্রাস প্রতিদ্বন্দ্বিতা করবে। আগামী ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে ১৯৮৬-১৯৮৭ মেয়াদে বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছিল। সে সময় তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি ছিলেন।

উল্লেখ্য, ২৬তম কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের মধ্য দিয়ে সোমবার থেকে ৫৬টি সদস্য রাষ্ট্রে ‘কমনওয়েলথ দিবস’ উদযাপনের কার্যক্রম শুরু হয়েছে। প্রতি বছর মার্চ মাসের দ্বিতীয় সোমবার এই দিবসটি পালন করা হয়।

সফর শেষে বাংলাদেশ প্রতিনিধিদল আগামী ১২ মার্চ দেশে ফিরবে বলে আশা করা হচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026