1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
স্বাস্থ্য সেবা বিভাগে সচিবকে স্বাস্থ্য শিক্ষা বিভাগের অতিরিক্ত দায়িত্ব প্রদান বুবলী এবার কণ্ঠ শিল্পী হিসেবে হাজির ইত্যাদিতে ইরান-ইসরাইল সংঘর্ষে নিহত দুবাই প্রবাসীর মরদেহ ঢাকায় পৌঁছেছে ইরান–ইসরাইল উত্তেজনা: নতুন নেতা মোজতবা খামেনির অধীনে ইরান হামলা চালালো ইরান এক ঘণ্টার মধ্যে ইসরায়েলের লক্ষ্যবস্তুতে তিন দফা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ চট্টগ্রাম বন্দরে হরমুজ প্রণালি অতিক্রমের ১৫টি জাহাজ পৌঁছানো শুরু রাষ্ট্রদূত প্রত্যাহার: পাঁচ দেশে বাংলাদেশি কূটনীতিকদের ঢাকায় ফেরানো রিহানার বেভারলি হিলসের বাড়িতে গুলিবর্ষণ, নারী আটক ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক বিতরণ শুরু কাল, প্রথম ধাপ রাজধানীর কড়াইলে ইরান যুদ্ধ পরিস্থিতিতে থাকা প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতের পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সরকার

শিক্ষাপ্রতিষ্ঠানে মানসিক স্বাস্থ্যসেবা কার্যক্রম বাস্তবায়নে মাউশির ১০ দফা নির্দেশনা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে

শিক্ষা ডেস্ক

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন দেশের সব স্কুল ও কলেজে পর্যায়ক্রমে ‘বৈজ্ঞানিক লাইফস্টাইল ডেভেলপমেন্ট এবং মানসিক স্বাস্থ্যসেবা কার্যক্রম’ বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ১০ দফা নির্দেশনা অনুসরণ করে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার (৫ মার্চ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশনা অনুযায়ী বেসরকারি সংস্থা কোয়ান্টাম ফাউন্ডেশন প্রণীত ‘বৈজ্ঞানিক লাইফস্টাইল ডেভেলপমেন্ট এবং মানসিক স্বাস্থ্যসেবা কার্যক্রম’ শীর্ষক ম্যানুয়ালের ভিত্তিতে এই কর্মসূচি পরিচালিত হবে।

নির্দেশনায় উল্লেখ করা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য সমঝোতা স্মারকের আওতায় বিনামূল্যে একদিনের প্রশিক্ষণ আয়োজন করা হবে। এই প্রশিক্ষণ কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসম্মত জীবনযাপন পদ্ধতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মানসিক স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় দক্ষতা গড়ে তোলা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং কোয়ান্টাম ফাউন্ডেশনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ভিত্তিতে মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান নিজ নিজ ভেন্যুতে প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করবে। প্রশিক্ষণ পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানরা কোয়ান্টাম ফাউন্ডেশনের নিবন্ধিত ও নির্ধারিত স্বেচ্ছাসেবী প্রশিক্ষকদের সঙ্গে সমন্বয় করে কর্মসূচির সময়সূচি নির্ধারণ করবেন।

প্রশিক্ষণ সম্পন্ন হওয়ার পর শিক্ষার্থীদের দৈনন্দিন অনুশীলন কার্যক্রম নিয়মিতভাবে বাস্তবায়নের জন্য প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে একটি মনিটরিং পুল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ ম্যানুয়ালের পরিশিষ্ট-২ (গ)-তে উল্লেখিত বাস্তবায়ন ও মনিটরিং নির্দেশনার আলোকে এই পুল গঠন করা হবে। একই সঙ্গে ম্যানুয়ালের পরিশিষ্ট-২-এ অন্তর্ভুক্ত পরিচালনা ও বাস্তবায়ন গাইডলাইনের নির্দেশনা অনুযায়ী কাউন্সেলিং সেবা প্রদানসহ প্রয়োজনীয় অন্যান্য কার্যক্রম পরিচালনা করা হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রশিক্ষণ ম্যানুয়ালের পরিশিষ্ট-২ ও ৪-এ বর্ণিত নীতিমালা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মনিটরিং পুল কার্যক্রম পরিচালনা করবে। এ পুলের কার্যাবলি প্রশিক্ষণ ম্যানুয়াল ও নির্ধারিত গাইডলাইনের মধ্যে সীমাবদ্ধ থাকবে এবং এর বাইরে কোনো কার্যক্রমে সম্পৃক্ত হওয়া যাবে না।

প্রতি বছর নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্যও প্রশিক্ষণের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশিক্ষণে অংশগ্রহণকারীর সংখ্যা বেশি হলে প্রয়োজন অনুযায়ী ব্যাচভিত্তিক প্রশিক্ষণ আয়োজন করা যেতে পারে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

অসংক্রামক রোগ প্রতিরোধ এবং মানসিক স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে প্রয়োজনে শিক্ষার্থীদের অভিভাবকদেরও প্রশিক্ষণ কার্যক্রমে অন্তর্ভুক্ত করার সুযোগ রাখা হয়েছে। এ ক্ষেত্রে প্রশিক্ষণ ম্যানুয়ালের পরিশিষ্ট-৪-এ বর্ণিত নির্দেশনা অনুসরণ করতে হবে।

এ কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান সংশ্লিষ্ট অঞ্চল, জেলা, থানা বা উপজেলা পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের প্রত্যক্ষ সহযোগিতায় কার্যক্রম বাস্তবায়ন করবেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ অবস্থান থেকে প্রশিক্ষণ কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব পালন করবেন।

প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন এবং পরবর্তী অনুশীলন কার্যক্রম তদারকির ক্ষেত্রে বাংলাদেশ স্কাউটসের সদস্যদের স্বেচ্ছাসেবক হিসেবে সম্পৃক্ত রাখার কথাও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। স্কুল পর্যায়ে স্কাউটস সদস্য এবং কলেজ পর্যায়ে রোভার স্কাউটস সদস্যরা মনিটরিং পুলের অংশ হিসেবে কাজ করবেন।

শিক্ষা সংশ্লিষ্টদের মতে, শিক্ষার্থীদের মানসিক সুস্থতা, জীবনযাপনের ইতিবাচক অভ্যাস এবং অসংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ধাপে ধাপে এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীদের সামগ্রিক মানসিক ও শারীরিক সুস্থতা নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026