1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পার্বত্য অঞ্চলের পর্যটন খাতের টেকসই উন্নয়নে পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণের নির্দেশ প্রতিমন্ত্রীর আসন্ন এশিয়ান গেমসে পদক জয়ের লক্ষ্য ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের প্রস্তুতি পর্যালোচিত মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে পিপিপি মডেলে বিনিয়োগের আহ্বান কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীতকরণ ও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রাষ্ট্রপতির উদ্বোধনে বায়তুল মোকাররমে শুরু হচ্ছে ১৫ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে অস্ত্র, মাদকসহ গ্রেফতার ৪৪০ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা: খলনায়ক ডনের সাত দিনের রিমান্ড শুনানির দিন ধার্য বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিবের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব জোরদারে স্থানীয় সরকার খাতের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা আইয়ুব বাচ্চুর স্মরণে ‘উত্তরাধিকার’ অ্যালবাম নিয়ে সমালোচনা ও বিতর্ক তৈরি হয়েছে

মেসি এক গোলের দূরত্বে পৌঁছালেন ক্যারিয়ারের ৯০০ গোলের মাইলফলক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৮০ বার দেখা হয়েছে

ক্রীড়া প্রতিবেদক

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি মেজর লিগ সকারে (এমএলএস) একটি নতুন মাইলফলকের কাছে পৌঁছেছেন। ডিসি ইউনাইটেডের বিপক্ষে গোল করে তিনি তার ক্যারিয়ারের ৮৯৯তম গোল সম্পন্ন করেছেন।

শনিবার বাল্টিমোরের এমঅ্যান্ডটি ব্যাংক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ইন্টার মায়ামি ২–১ ব্যবধানে জয় লাভ করে। ম্যাচের ২৭তম মিনিটে সতীর্থ মাতেও সিলভেত্তির পাস ধরে চিপ শটে বল জালে পাঠান মেসি। এই গোলের মাধ্যমে ইন্টার মায়ামির হয়ে তার গোলসংখ্যা বেড়ে দাঁড়ায় ৮০-এ। ক্লাব এবং জাতীয় দল মিলিয়ে তার ক্যারিয়ারের মোট গোল সংখ্যা এখন ৮৯৯। অর্থাৎ ঐতিহাসিক ৯০০ গোলের মাইলফলক থেকে তিনি মাত্র এক গোল দূরে আছেন।

মেসি তার ফুটবল ক্যারিয়ারের দীর্ঘ সময় কাটিয়েছেন স্পেনের বার্সেলোনায়, যেখানে তিনি করেছেন ৬৭২ গোল। এরপর ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) দলের হয়ে করেন ৩২ গোল এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে গোলসংখ্যা ১১৫।

ম্যাচে প্রথমে এগিয়ে যায় ইন্টার মায়ামি। ১৭তম মিনিটে রদ্রিগো দি পলের শটে দলটি প্রথম গোল করে। এরপর মাত্র ১০ মিনিটের ব্যবধানে মেসি দলের ব্যবধান দ্বিগুণ করেন। দ্বিতীয়ার্ধে ডিসি ইউনাইটেড ব্যবধান কমানোর চেষ্টা করে এবং ৭৫তম মিনিটে তাই বারিবোর গোলের মাধ্যমে ১–২ ব্যবধানের কমিয়ে আনে। তবে শেষ পর্যন্ত জয় ধরে রাখে ইন্টার মায়ামি।

এই জয়ে ইন্টার মায়ামি এমএলএসের নতুন মৌসুমে তিন ম্যাচে ছয় পয়েন্ট অর্জন করে ইস্টার্ন কনফারেন্সে তৃতীয় স্থানে অবস্থান করছে।

ফুটবল বিশ্বের দৃষ্টি এখন মেসির দিকে—কারণ তার পরবর্তী গোলই হতে পারে ক্যারিয়ারের ঐতিহাসিক ৯০০তম গোল।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026