1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ন্যাটো শীর্ষ সম্মেলনে যৌথ প্রতিরক্ষার অঙ্গীকার ও ইউক্রেনের জন্য নতুন সামরিক তহবিল ঘোষণা ইরানের শীর্ষ কর্মকর্তাদের হত্যার চেষ্টা সংক্রান্ত প্রতিবেদনকে ‘ভুয়া’ বলল ইসরায়েল বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ ও প্রাণহানি বিবাহবন্ধনে আবদ্ধ হলেন টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসি ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া রুদ্ধশ্বাস জয়ে শেষ ষোলোতে আর্জেন্টিনা, কেপ ভার্দেও প্রশংসা করলেন মেসি জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে আজ বিশেষ স্মরণসভা, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান নাটকীয় জয়ে বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনা সাইবার আইন সংস্কারে আইনজীবীদের পরামর্শ নেবে সরকার: তথ্যমন্ত্রী

মিথ্যা বলা মহাপাপ , সুতরাং মিথ্যা বলো না : মির্জা আব্বাস

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৪৯ বার দেখা হয়েছে

জাতীয় ডেস্ক

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস শুক্রবার রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস স্কুল মাঠে অনুষ্ঠিত প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনার দোয়া ও ইফতার মাহফিলে বক্তব্য দেন। তিনি তার নির্বাচনী এলাকা ঢাকা-৮ আসনের ভোট পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন এবং স্থানীয় প্রতিদ্বন্দ্বী ও অন্যান্য রাজনৈতিক নেতাদের উদ্দেশ্য করে সতর্কবার্তা দেন।

বক্তব্যে মির্জা আব্বাস বলেন, “মুরুব্বিরা শিক্ষা দেয়, মিথ্যা বলা মহাপাপ। সুতরাং মিথ্যা বলো না। একটি ব্যক্তির নামে মিথ্যা অপবাদ দিয়ে তাকে বদনামী করা আরও বড় পাপ। এই পাপ থেকে নিজে দূরে থাকুন এবং আমাদেরকেও দূরে রাখুন।” তিনি তার বক্তব্যে সংশ্লিষ্ট প্রতিদ্বন্দ্বীদের ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেন।

তিনি দাবি করেন, তার নির্বাচনী এলাকায় ভোট কারচুপির ছাড়া প্রতিদ্বন্দ্বীরা উল্লেখযোগ্য ভোট পেতে সক্ষম হতেন না। ঢাকা-৮ আসনের একটি ওয়ার্ডে ভোট প্রদানকারী আত্মীয় বা পরিচিতদের মাধ্যমে ভোটের তথ্য প্রকাশের সক্ষমতা নিয়ে সংশয় প্রকাশ করেন। তিনি বলেন, “আমি মির্জা আব্বাস নাম ধরে বলে দিবো কারা কারা আমাকে ভোট দিয়েছে। আপনি কসম খেয়ে বলেন—এতগুলো ভোট আমি সিল মেরে নিয়েছেন, নাকি আকাশ থেকে এসেছে।”

এ সময় মির্জা আব্বাস বলেন, নির্বাচনের দিন রাতে কয়েকটি স্কুলে ভোট কেন্দ্র পাহারা দিয়ে ভোটের সুরক্ষা নিশ্চিত করা হয়। তিনি অভিযোগ করেন, ভোট প্রক্রিয়ায় অদ্ভুত কায়দায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে এবং বিএনপির ওপর চাপ প্রয়োগ করা হয়েছে।

তিনি আরও বলেন, তার নির্বাচনী এলাকায় বিএনপির পক্ষ থেকে কখনো হারার ইতিহাস নেই এবং নির্বাচনের সময় আওয়ামী লীগ কর্তৃক কোনও নির্বাচন অনুষ্ঠিত হয়নি। তার বক্তব্যে তিনি উল্লেখ করেন, “আমি কোন জায়গায় কত ভোট পেয়েছি, সেটি আপনারা দেখার বিষয় নয়। এ এলাকায় আমার বন্ধু, আত্মীয়-স্বজন আছে, তাই ভোটের অভাব নেই। আমার প্রশ্ন হলো, ইলেকশন ইঞ্জিনিয়ারিং না করে আপনারা এত ভোট কিভাবে পেলেন?” তিনি আশা প্রকাশ করেন, এই বিষয়টি প্রমাণের মাধ্যমে জনগণের কাছে তুলে ধরা সম্ভব হবে।

মাহফিলে রমনা থানা বিএনপির আহবায়ক আশরাফুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ শামীম হোসেনের পরিচালনায় মহানগর ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা এবং ইফতার মাহফিলের উদ্দেশ্যে আয়োজন করা হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026