1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অপরাধ দমনে কঠোর অবস্থানের কথা জানালেন এমপি ড. খন্দকার মোশারররফ হোসেন বগুড়ায় আমজনতার দলের মহাসচিব তারেক রহমানের বাবার প্রথম জানাজা সম্পন্ন ‘গা থেকে গন্ধ আসা’ মন্তব্যে তানজিন তিশার প্রতিক্রিয়া প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ফটোগ্রাফার হিসেবে পাবনার খালেদ হোসেন পরাগ নিয়োগ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ‘অপারেশন ট্রু প্রমিজ ৪’-এর ১৭তম ধাপে সাতটিরও বেশি অত্যাধুনিক রাডার ধ্বংস করেছে ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র হামলার নতুন ধারা শুরু ইরান-যুক্ত উত্তেজনার মধ্যে দুবাই থেকে বাংলাদেশে প্রত্যাবর্তন জার্মানি ও বেলজিয়াম যুক্তরাষ্ট্র-ইসরাইল যৌথ হামলায় অংশ নিচ্ছে না ইরানের ‘শাহেদ’ ড্রোন যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বড় চ্যালেঞ্জ

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ফটোগ্রাফার হিসেবে পাবনার খালেদ হোসেন পরাগ নিয়োগ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ২১ বার দেখা হয়েছে

জাতীয় ডেস্ক

পাবনার ফটোসাংবাদিক খালেদ হোসেন পরাগকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত ফটোগ্রাফার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, খালেদ হোসেন পরাগকে অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যমান কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে চুক্তিভিত্তিক এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি জাতীয় বেতন স্কেলের গ্রেড-৯ এর সর্বশেষ ধাপে বেতন এবং অন্যান্য প্রাপ্য সুবিধা পাবেন। নিয়োগ তার যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি পর্যন্ত কার্যকর থাকবে, যা আগে ঘটে।

খালেদ হোসেন পরাগ প্রায় তিন দশক ধরে ফটোসাংবাদিকতা এবং সাংস্কৃতিক-রাজনৈতিক অঙ্গনে সক্রিয়। তার পেশাগত জীবন শুরু হয় দৈনিক দিনকাল পত্রিকায় ফটোসাংবাদিক হিসেবে। তিনি বিএনপির অঙ্গসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর পাবনা জেলা শাখার আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলে সংগঠন গঠন, নেতৃত্ব এবং কার্যক্রম পরিচালনায় ভূমিকা রেখেছেন।

পাবনায় তিনি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গঠনে সক্রিয় ভূমিকা রেখেছেন। তার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে আজকের প্রজন্ম ফোরাম, হেডে ক্রিয়েটিভ গ্রুপ, পাবনা ফটোগ্রাফারস ফোরাম, পাবনা সাইক্লিস্ট ফোরাম, মাইপাবনা ডট কম, পাবনা ফিল্ম সোসাইটি এবং পাবনা ইয়াং জার্নালিস্ট ফোরাম। এসব সংগঠনের মাধ্যমে তরুণদের সাংস্কৃতিক চর্চা, সৃজনশীলতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে অবদান রেখেছেন।

খালেদ হোসেন পরাগের ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলা অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফরম ‘ছবির গল্প বাংলাদেশ’। প্রায় দুই দশক ধরে এই প্ল্যাটফরমের মাধ্যমে তিনি বিএনপি ও জিয়া পরিবারের গুরুত্বপূর্ণ ও দুর্লভ মুহূর্ত ক্যামেরাবন্দি ও সংরক্ষণ করছেন। তার প্রকাশিত উল্লেখযোগ্য ফটোডকুমেন্টেশনের মধ্যে রয়েছে ২০০৬ সালে প্রকাশিত তরুণ তারেক রহমানের ইউনিয়ন প্রতিনিধি সভার ফটোডকুমেন্টেশন বই “ছবির গল্প” এবং মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রামের ফটোডকুমেন্টেশন “দেশনেত্রী”।

গত দুই দশক ধরে তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের জীবন ও রাজনৈতিক কর্মসূচি নিয়ে বিভিন্ন আলোকচিত্র প্রদর্শনী, সেমিনার ও আলোচনা সভার আয়োজন করেছেন।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, খালেদ হোসেন পরাগ প্রধানমন্ত্রীর দাপ্তরিক কার্যক্রম, রাজনৈতিক কর্মসূচি, রাষ্ট্রীয় সফর, সভা-সমাবেশ ও গুরুত্বপূর্ণ বৈঠকের আলোকচিত্র ধারণ, সংরক্ষণ ও নথিবদ্ধ করার দায়িত্ব পালন করবেন। এছাড়া প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচির ভিজ্যুয়াল ডকুমেন্টেশন এবং আর্কাইভ সংরক্ষণেও তার ভূমিকা থাকবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026