1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

পণ্যের মান খারাপ হওয়ায় ১৩ কোম্পানির ১৪ পণ্যের লাইসেন্স বাতিল করেছে বিএসটিআই

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯
  • ২৩৬ বার দেখা হয়েছে

হওয়ায় ১৩ কোম্পানির ১৪ পণ্যের লাইসেন্স বাতিল করেছে বিএসটিআই। এসব পণ্য ক্রয়-বিক্রয়, সংরক্ষণ ও বিজ্ঞাপন প্রচার হতে বিরত থাকতে বলা হয়েছে। সোমবার বিএসটিআইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

যে সব পণ্যের লাইসেন্স বাতিল:

শক্তি এডিবলের ফর্টিফাইড সয়াবিন তেল, এ কে খান ফুড অ্যান্ড বেভারেজের ফর্টিফাইড সয়াবিন তেল, আকিজ ফুড অ্যান্ড বেভারেজের ‘ফার্ম ফ্রেশ’ ব্র্যান্ডের ঘি, নিউ চট্টলার ঘি, ইফাদ সল্ট অ্যান্ড কেমিক্যালের ইফাদ ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ, বিসমিল্লাহ সল্ট ফ্যাক্টরির ‘উট’ ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ, জনতা সল্ট মিলের আয়োডিনযুক্ত লবণ, জে কে ফুড প্রোডাক্টের লাচ্ছা সেমাই, রেভেন ফুড কোম্পানির লাচ্ছা সেমাই, খাজানা মিঠাইয়ের লাচ্ছা সেমাই, ঘি ও চানাচুর, প্রমি এগ্রো ফুডের হলুদের গুঁড়া, মডার্ণ কসমেটিকস অ্যান্ড হারবালের স্কিন ক্রিম এবং জি এম কেমিক্যাল ওয়ার্কসের স্কিন ক্রিম।

বিজ্ঞপ্তিতে বিএসটিআই জানায়, খোলাবাজার থেকে বিভিন্ন পণ্যের নমুনা ক্রয় করে পরীক্ষা করা হয়। এতে ১৪টি ব্র্যান্ডের পণ্যে নিম্নমানের উপকরণ পাওয়া যায়। তাই এসব পণ্যের লাইসেন্স বাতিল করা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026