1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

নারী যাত্রীদের জন্য বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু করল সরকার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৬৪ বার দেখা হয়েছে

জাতীয় ডেস্ক

দেশে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে নবগঠিত বিএনপি নেতৃত্বাধীন সরকার ‘মহিলা বাস সার্ভিস’ চালুর উদ্যোগ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) ইতোমধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসান বৃহস্পতিবার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নারীদের জন্য এই বিশেষ বাস সার্ভিসটি সম্পূর্ণভাবে নারী পরিচালিত ও নিয়ন্ত্রিত হবে। বাসের স্টিয়ারিং ধরবেন প্রশিক্ষিত নারী চালক, পাশাপাশি সার্ভিসটি পরিচালনায় দায়িত্ব পালন করবেন মহিলা কন্ডাক্টর ও মহিলা হেলপার।

বিআরটিসি জানায়, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো নারীরা যাতায়াতকালে নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে পারবে। বিশেষ করে রাজধানী ঢাকার ব্যস্ত রুটগুলোতে যাত্রীদের মধ্যে নারীদের উপস্থিতি বৃদ্ধির সঙ্গে সঙ্গে নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সরকারি সূত্রে জানা গেছে, প্রথম ধাপে রাজধানীর গুরুত্বপূর্ণ বাস স্ট্যান্ডগুলোতে নারী চালক ও কন্ডাক্টরের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া বাসের রুট নির্ধারণ এবং যাত্রীদের সুবিধার্থে ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম ও সিসিটিভি ব্যবস্থার মাধ্যমে সার্ভিস পর্যবেক্ষণ করা হবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের উদ্যোগ নারীদের আত্মনির্ভরশীলতা এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করবে। একই সঙ্গে, শহর এলাকায় যাত্রী সেবার মান উন্নয়নে এটি একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।

সরকার আশা করছে, ধাপে ধাপে সারাদেশে ‘মহিলা বাস সার্ভিস’ সম্প্রসারিত হবে। দীর্ঘমেয়াদে এটি নারীর যাতায়াত নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি জনপরিবহনে সমতা ও সমন্বয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026