1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ন্যাটো শীর্ষ সম্মেলনে যৌথ প্রতিরক্ষার অঙ্গীকার ও ইউক্রেনের জন্য নতুন সামরিক তহবিল ঘোষণা ইরানের শীর্ষ কর্মকর্তাদের হত্যার চেষ্টা সংক্রান্ত প্রতিবেদনকে ‘ভুয়া’ বলল ইসরায়েল বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ ও প্রাণহানি বিবাহবন্ধনে আবদ্ধ হলেন টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসি ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া রুদ্ধশ্বাস জয়ে শেষ ষোলোতে আর্জেন্টিনা, কেপ ভার্দেও প্রশংসা করলেন মেসি জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে আজ বিশেষ স্মরণসভা, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান নাটকীয় জয়ে বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনা সাইবার আইন সংস্কারে আইনজীবীদের পরামর্শ নেবে সরকার: তথ্যমন্ত্রী

কারিগরি শিক্ষাকে আধুনিকায়নের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গঠন প্রয়োজন: শিক্ষামন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৮৪ বার দেখা হয়েছে

শিক্ষা ডেস্ক

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন দেশকে দক্ষ মানবসম্পদসমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তর করার জন্য কারিগরি ও কর্মমুখী শিক্ষাকে আধুনিক, যুগোপযোগী এবং বাজারভিত্তিক করার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছেন। তিনি বুধবার (৪ মার্চ) সকাল ১০টায় কারিগরি শিক্ষা অধিদপ্তরের সভাকক্ষে অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ ধরনের নির্দেশনা দেন। সভায় সভাপতিত্ব করেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম।

মন্ত্রী বলেন, দেশের প্রায় ১৮ কোটি জনগণকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা একটি বড় দায়িত্ব। সঠিক দক্ষতায় জনসংখ্যাকে রূপান্তর করা গেলে এটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের মূল চালিকাশক্তি হয়ে উঠতে পারে। এজন্য কারিগরি, ভোকেশনাল এবং পলিটেকনিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অতিরিক্ত তাত্ত্বিক শিক্ষার পরিবর্তে ব্যবহারিক ও কর্মমুখী প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে।

সভায় তিনি প্রকাশ করেন যে, কারিগরি শিক্ষার বিভিন্ন সূচক ও কেপিআই (Key Performance Indicators) প্রাথমিকভাবে পর্যালোচনা করা হয়েছে। তবে আরও গভীরভাবে বিষয়গুলো অধ্যয়ন করে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম গ্রহণ করা হবে। বিশেষ করে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ জোরদার করা, শিল্পখাত ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং বাজারমুখী কারিকুলাম প্রণয়নের ক্ষেত্রে কিছু দুর্বলতা রয়েছে, যা দ্রুত দূর করতে হবে।

মন্ত্রী কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, প্রত্যেকে নিজ নিজ বিভাগ, প্রকল্প ও প্রতিষ্ঠানে উন্নয়নমূলক উদ্যোগ নির্ধারণ করে তা বাস্তবায়নের জন্য সৃজনশীলতা ও উদ্যোগের সঙ্গে কাজ করবেন। তিনি নির্দেশনা অনুযায়ী অপেক্ষা না করে স্বতঃপ্রণোদিতভাবে কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য অর্জনে কারিগরি শিক্ষা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ড. এহছানুল হক মিলন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় জোরদার করে আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ জনশক্তি পাঠানোর সুযোগ সম্প্রসারণের বিষয়েও গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন, উন্নত বিশ্বের অনেক দেশে জনসংখ্যা হ্রাস পাচ্ছে, অন্যদিকে বাংলাদেশ জনসংখ্যার দিক থেকে শক্তিশালী অবস্থানে রয়েছে। তাই এ জনশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা দেশের জন্য গুরুত্বপূর্ণ সম্ভাবনা সৃষ্টি করতে পারে।

মন্ত্রী কারিগরি শিক্ষা খাতের আধুনিকায়নের জন্য করণীয় বিষয়ে নির্দেশনা প্রদানকালে বলেন, গতানুগতিকভাবে কাজ করা যথেষ্ট নয়; নতুন উদ্যম, উদ্দীপনা এবং দ্রুতগতিতে কাজ করতে হবে। প্রত্যেক কর্মকর্তা ও কর্মচারীর নিজস্ব লক্ষ্য, কর্মপরিকল্পনা এবং দায়িত্ববোধ থাকা আবশ্যক। এছাড়া কারিকুলাম ও প্রশিক্ষণ ব্যবস্থার পর্যালোচনা করে ব্যবহারিক শিক্ষার প্রতি জোর দেয়ার প্রয়োজনীয়তা তিনি উল্লেখ করেন।

সভা শেষে মন্ত্রী আশা প্রকাশ করেন, দেশের উন্নয়ন ও মানবসম্পদ গঠনে সংশ্লিষ্টরা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে দেশের অর্থনৈতিক ও সামাজিক সক্ষমতা বৃদ্ধি করতে সক্ষম হবেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026