1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

স্থানীয় সরকার খাতে জাইকার সহায়তা জোরদারের প্রতিশ্রুতি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৬৯ বার দেখা হয়েছে

বাংলাদেশ ডেস্ক

জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর, দক্ষ ও জনবান্ধবভাবে গড়ে তোলার জন্য সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি দিয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তাঁর দপ্তরে জাইকার একটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে এ প্রতিশ্রুতি দেওয়া হয়। জাইকার বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল বৈঠকে অংশ নেন।

বৈঠকে জাইকার অর্থায়নে স্থানীয় সরকার খাতে বাস্তবায়িত ও চলমান বিভিন্ন মেগা প্রকল্পের অগ্রগতি, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচ্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণ, প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধি, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপদ পানি সরবরাহ ও পানি শোধনাগার স্থাপন, এবং দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মসূচি।

মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাপানি ভাষাশিক্ষা ও গুণগত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে বাংলাদেশের তরুণদের জাপানে কর্মসংস্থানের ব্যবস্থা করার আহ্বান জানান। তিনি প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। একইসাথে সরকারের সকল কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য জাইকার অব্যাহত সহযোগিতা কামনা করেন।

জাইকার প্রতিনিধিরা নবনিযুক্ত মন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, তার নেতৃত্বে দেশের স্থানীয় সরকার খাতে গুণগত পরিবর্তন সাধিত হবে বলে তারা আশাবাদী। মন্ত্রী দেশের সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের উন্নয়নে জাপান সরকার ও জাইকার অব্যাহত সহায়তার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026