1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের সম্মাননা: প্রধানমন্ত্রীর হাত থেকে স্মৃতি স্মারক গ্রহণ করলেন প্রতিনিধিরা চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ন্যাটো শীর্ষ সম্মেলনে যৌথ প্রতিরক্ষার অঙ্গীকার ও ইউক্রেনের জন্য নতুন সামরিক তহবিল ঘোষণা ইরানের শীর্ষ কর্মকর্তাদের হত্যার চেষ্টা সংক্রান্ত প্রতিবেদনকে ‘ভুয়া’ বলল ইসরায়েল বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ ও প্রাণহানি বিবাহবন্ধনে আবদ্ধ হলেন টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসি ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া রুদ্ধশ্বাস জয়ে শেষ ষোলোতে আর্জেন্টিনা, কেপ ভার্দেও প্রশংসা করলেন মেসি জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে আজ বিশেষ স্মরণসভা, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান নাটকীয় জয়ে বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনা

মহিলা ও শিশু কল্যাণে অযথা ব্যয় কমিয়ে উৎপাদন বৃদ্ধি নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৫৬ বার দেখা হয়েছে

বাংলাদেশ ডেস্ক

নাটোরের লালপুরে রবিবার (১ মার্চ) মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল নর্থ বেঙ্গল সুগার মিলসের শ্রমিক ইউনিয়নের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করে দেশের অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে অযথা খরচ কমিয়ে উৎপাদন বৃদ্ধি ও স্বনির্ভরতার ওপর গুরুত্ব আরোপ করেছেন।

প্রতিমন্ত্রী বলেন, বিগত সময়ে মানুষকে দেখানোর উদ্দেশ্যে অযথা ব্যয় করা হয়েছে, যা বন্ধ করা প্রয়োজন। তিনি বলেন, “আমাদের মাথায় রাখতে হবে দেশের অর্থনৈতিক ভঙ্গুর অবস্থায় আমরা সরকার পরিচালনার দায়িত্বপ্রাপ্ত হয়েছি।”

নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ও কর্মকর্তাদের বিভিন্ন দাবির প্রসঙ্গে তিনি বলেন, প্রতিষ্ঠানটিকে সিস্টেমভিত্তিক পরিচালনা করে সকল অনিয়ম দূরীকরণ এবং আখচাষী, শ্রমিক ও কর্মকর্তাদের মধ্যে সমন্বয় তৈরি করে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি ও আধুনিকীকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিমন্ত্রী আরও বলেন, “নর্থ বেঙ্গল সুগার মিলের প্রোডাকশন ক্ষমতা আরও বৃদ্ধি করতে এবং একটি আধুনিক সুগার মিল গড়ে তোলার জন্য যা যা করা দরকার, সবই করা হবে ইনশাআল্লাহ।”

অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া পেনশন সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি জানান, অনেক কর্মচারী এখনও তাদের বকেয়া পেনশন পাননি। তিনি বলেন, “ঈদের আগে বিষয়টি দেখার চেষ্টা করা হবে। অনতিবিলম্বে পেনশন অর্থ প্রাপকদের মাঝে পৌঁছানোর ব্যবস্থা করা হবে।”

প্রতিমন্ত্রী নর্থ বেঙ্গল সুগার মিলের উৎপাদন ক্ষমতার প্রসঙ্গ তুলে বলেন, বর্তমানে মিলটির দৈনিক উৎপাদন ক্ষমতা ১৫০০ মেট্রিকটন। তিনি উল্লেখ করেন, প্রযুক্তি ও সিস্টেম উন্নয়ন এবং মিলের আধুনিকীকরণের মাধ্যমে উৎপাদন ক্ষমতা আরও বৃদ্ধি করা সম্ভব। উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের চিনি উৎপাদনে স্বনির্ভরতা নিশ্চিত করা যাবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক ফরিদ হোসেন ভূঁইয়া, লালপুর উপজেলা নির্বাহী অফিসার জুলহাস হোসেন সৌরভ, এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু সহ অন্যান্য কর্মকর্তারা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026