1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
যুক্তরাষ্ট্রের যৌথ অভিযানে ইরানে হামলা চালানো হয়েছে ইসরায়েলে বেসামরিক আকাশসীমা বন্ধের ঘোষণা নিরাপত্তা পরিস্থিতির কারণে বাংলাদেশকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির পদের প্রার্থী হিসেবে সমর্থন জানাল ওআইসি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরাইলে বৈঠক করবেন ইরান পরিস্থিতি নিয়ে ঢাকা দক্ষিণে নির্বাচনে অংশ নেবেন ইশরাক হোসেন, দলের মনোনয়নের শর্তে ঈদে মুক্তি পাচ্ছে ইমরাউল রাফাতের নাটক ‘জখম’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় ফ্যামিলি কার্ড প্রকল্প পর্যায়ক্রমে সবার জন্য উন্মুক্ত হবে: প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল উল্লাপাড়ায় দুই গ্রামের সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু ইরানে হামলার পর ইসরায়েলে দেশজুড়ে জরুরি অবস্থা

বাংলাদেশকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির পদের প্রার্থী হিসেবে সমর্থন জানাল ওআইসি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

বাংলাদেশ ডেস্ক

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)-র সদস্য দেশগুলো বিশ্বব্যাপী সক্রিয় প্রচারণা চালাবে।

সৌদি আরব সফর শেষে শনিবার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, “বাংলাদেশের এই প্রার্থিতার বিষয়ে ওআইসিভুক্ত দেশগুলোর পূর্ণ এবং দ্ব্যর্থহীন সমর্থন পেয়েছি। সরকার পরিবর্তনের পর আমাদের প্রার্থী পরিবর্তন করা হয়েছে। সাইপ্রাস সারাবছর প্রচারণা চালিয়েছে, অথচ আমাদের হাতে সময় মাত্র তিন মাস বা তারও কম, যা একটি বড় চ্যালেঞ্জ।”

ড. খলিলুর রহমান জানান, বাংলাদেশের জয় নিশ্চিত করতে ওআইসিভুক্ত দেশগুলোর সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং কৌশল নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, “ওআইসিভুক্ত দেশগুলো কেবল ভোট দেওয়ার প্রতিশ্রুতিই দেয়নি, বরং ঢাকার পক্ষে বিশ্বজুড়ে সক্রিয়ভাবে প্রচারণা চালাবে।”

মন্ত্রী আরও উল্লেখ করেন, প্রত্যাশা অনুযায়ী ফিলিস্তিন কয়েক দিন আগে তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছে। ফলে ২০২৬-২০২৭ মেয়াদের জন্য এই পদে বাংলাদেশের মূল প্রতিদ্বন্দ্বী এখন কেবল সাইপ্রাস।

প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, ওআইসি দেশগুলোর প্রতিক্রিয়া অত্যন্ত উৎসাহব্যঞ্জক। তিনি জানান, “এ পর্যন্ত পাওয়া সমর্থন বেশ জোরালো। আমাদের এই সফর অত্যন্ত ফলপ্রসূ ও সফল হয়েছে। সুবিধাজনক সময়ে এ বিষয়ে বিস্তারিত মূল্যায়ন করা হবে।”

এর আগে অন্তর্বর্তী সরকার সাবেক পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে প্রার্থী হিসেবে মনোনীত করেছিল। সরকার পরিবর্তনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এই পদের জন্য ড. খলিলুর রহমানকে মনোনীত করেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির নির্বাচন আগামী ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত হবে। সংস্থাটির কার্যবিধির ৩০ নম্বর বিধি অনুযায়ী নির্বাচন সম্পন্ন হবে। আঞ্চলিক পালাক্রম পদ্ধতি অনুযায়ী এশিয়া-প্যাসিফিক গ্রুপ থেকে নির্বাচিত হবেন সভাপতি। সাধারণ অধিবেশন ২০২৬ সালের ৮ সেপ্টেম্বর শুরু এবং ২২ সেপ্টেম্বর থেকে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশের ইতিহাসে ১৯৮৬-৮৭ সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘের ৪১তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক ইস্যু প্রসঙ্গে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “যুদ্ধ কারও জন্যই সুফল বয়ে আনে না। বাংলাদেশ অত্যন্ত সতর্কতার সঙ্গে বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং এখনই কোন প্রকাশ্য বিবৃতি দেবে না। আমরা আমাদের মত করে দুই বন্ধু রাষ্ট্রকে বোঝানোর চেষ্টা করছি যে এ ধরনের সংঘাত কারও স্বার্থ রক্ষা করে না।”

ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবস্থান পুনরুল্লিখিত করে ড. রহমান বলেন, “এই বিষয়ে বাংলাদেশের নীতিতে কোনো পরিবর্তন আসেনি এবং ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের সমর্থন আগের মতোই অবিচল থাকবে।”

ওআইসি’র সাম্প্রতিক নির্বাহী সভায় অংশ নেওয়া নেতারা আস্থা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়ন ত্বরান্বিত হবে। একইসঙ্গে তারা জাতিসংঘ সাধারণ পরিষদের নির্বাচনে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026