1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

ফারজানা শারমিন নাটোরে দুই দিনের সরকারি সফরে

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৯ বার দেখা হয়েছে

জাতীয় ডেস্ক

মহিলা ও শিশু বিষয়ক ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিনপুতুল প্রথমবারের মতো নিজ জেলা নাটোরে সরকারি সফরে পৌঁছেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় তিনি নাটোর সার্কিট হাউসে উপস্থিত হন, যেখানে জেলা পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রী শনিবার থেকে রোববার (১ মার্চ) পর্যন্ত নাটোরে অবস্থান করবেন। সকাল ৫টায় ঢাকার বনশ্রী বাসভবন থেকে সড়ক পথে যাত্রা শুরু করেন ফারজানা শারমিন। নাটোরে পৌঁছে সার্কিট হাউসে জেলা পর্যায়ের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। এরপর দুপুর ১টায় তিনি সার্কিট হাউজ থেকে লালপুরে রওনা দেবেন।

লালপুরে পৌঁছে দুপুর ২টায় গৌরীপুর হাইস্কুল মাঠে আয়োজিত গণসংবর্ধনায় অংশ নেবেন প্রতিমন্ত্রী। সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি লালপুরের নিজ বাসভবনে রাতযাপন করবেন।

সফরের দ্বিতীয় দিনে, রোববার সকাল ১০টায় প্রতিমন্ত্রী গোপালপুর সুগার মিলের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। পরে বেলা ১১টায় তিনি গোপালপুর থেকে বাগাতিপাড়া উপজেলার উদ্দেশ্যে রওনা হবেন এবং দুপুর ১টায় স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। নির্ধারিত কর্মসূচি শেষে রাত ৮টায় নাটোর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন এবং রাত ১২টার দিকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

স্থানীয় উন্নয়নে প্রতিমন্ত্রীর এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ জানান, ফারজানা শারমিন প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এটিই তার প্রথম নাটোর সফর। তিনি বলেন, স্থানীয় জনগণ তার আগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আশা করা হচ্ছে, তার নেতৃত্বে জেলার দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনা দূর হবে এবং এলাকার কল্যাণে কার্যকর ভূমিকা পালন করবে। এছাড়া দলমত নির্বিশেষে স্থানীয়রা তাকে উষ্ণ অভ্যর্থনা প্রদানের প্রস্তুতি নিয়েছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026