1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রাজধানীতে ডিএমপির অভিযানে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৫১১, মামলা ৪৯টি জুলাইয়ে ৪৪১ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮, শীর্ষে মোটরসাইকেল ভানুয়াতুতে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, জারি হয়নি সুনামি সতর্কতা সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু চলতি অর্থবছর থেকেই কার্যকর হচ্ছে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: মাহদী আমিন প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে সহায়ক পরিবেশ ও প্রত্যর্পণ চুক্তির বাস্তবায়নের আহ্বান ঢাকার রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা ইসির অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, চার সেশন হাতে রেখে ৯ উইকেটে পরাজিত স্বাগতিকরা অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে জাতীয় দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

সাবেক ভূমিমন্ত্রীর যুক্তরাজ্যের স্থাবর সম্পদ জব্দের আদেশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৭ বার দেখা হয়েছে

 

অর্থ বাণিজ্য ডেস্ক

ঢাকা: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নামে যুক্তরাজ্যে থাকা প্রায় ২৭ কোটি ১৮ লাখ ৫২ হাজার ৮৭২ পাউন্ড মূল্যের স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ। এই সম্পদের মধ্যে ৫১৮টি ফ্ল্যাট ও আপার্টমেন্ট রয়েছে। আজ বৃহস্পতিবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। আদালতের সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের উপপরিচালক মো. মশিউর রহমান যুক্তরাজ্যে অবস্থিত এসব স্থাবর সম্পদ জব্দের আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, সাইফুজ্জামান চৌধুরী ও তার সহযোগী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে একটি ৯ সদস্যের টাস্কফোর্স গঠন করা হয়েছে, যাতে দুদক, সিআইডি ও এনবিআর অন্তর্ভুক্ত রয়েছে। গত বছরের ২১ সেপ্টেম্বর চট্টগ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তার বিরুদ্ধে মামলার ২৩ বস্তা আলামত উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত নথিপত্রের তালিকা যথাযথভাবে প্রস্তুত করা হয়। এরপর চট্টগ্রাম থেকে ঢাকায় এনে নথি সমূহ পর্যালোচনা, পরীক্ষা ও ডকুমেন্টারি বিশ্লেষণের মাধ্যমে শ্রেণীবদ্ধ করা হয়। উদ্ধারকৃত নথির মধ্যে রয়েছে চুক্তি, দলিল, পেমেন্ট অর্ডার, বুকিং মানি রসিদ, বিভিন্ন চেক ও ভাউচার এবং সাইফুজ্জামান চৌধুরী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং ব্যক্তিদের নামে বিদেশে সম্পত্তি ক্রয় সম্পর্কিত অন্যান্য মূল কপি নথি।

উদ্ধারকৃত তথ্য ও নথিপত্র বিশ্লেষণের পর সাইফুজ্জামান চৌধুরী এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন দেশে অধিগ্রহণকৃত সম্পত্তির তালিকা প্রস্তুত করা হয়। এর মধ্যে যুক্তরাজ্যে তার নামে থাকা স্থাবর সম্পদের তথ্য নিশ্চিত হয়। আদালত বিবেচনা করেন যে, এসব সম্পদ যাতে অন্যত্র হস্তান্তর বা স্থানান্তর করা না যায়, তার জন্য অবিলম্বে জব্দ করা প্রয়োজন। শুনানি শেষে আদালত দুদকের আবেদন মঞ্জুর করেন।

সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে এবং ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের সংসদ নির্বাচনের আগে তার বিরুদ্ধে বিদেশে বিপুল সম্পদ গঠনের অভিযোগ ওঠে। এরপর তাকে সরকারে মন্ত্রী হিসেবে দেখা যায়নি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026