1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

বাংলাদেশ ও মালয়েশিয়ার ধর্ম বিষয়ক সহযোগিতা জোরদারে ভার্চুয়াল বৈঠক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৭ বার দেখা হয়েছে

 

ধর্ম ডেস্ক

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তরের ধর্ম বিষয়ক দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সিনেটর ড. জুলকিফলি হাসান এবং বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের মধ্যে ২৪ ফেব্রুয়ারি এক ভার্চুয়াল দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের প্রধান উদ্দেশ্য ছিল দুই দেশের মধ্যে ধর্ম বিষয়ক সহযোগিতা আরও সুদৃঢ় করা।

বৈঠকে হজ ব্যবস্থাপনা, যাকাত প্রশাসন এবং ধর্মীয় শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও উন্নয়নকে অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করা হয়। উভয় পক্ষই হজ কার্যক্রম পরিচালনায় দক্ষতা বৃদ্ধি, সেবার মান উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া হজযাত্রীদের নিবন্ধন, প্রশিক্ষণ, আবাসন এবং সার্বিক তত্ত্বাবধানে অভিজ্ঞতা বিনিময় করার বিষয়ের ওপর ইতিবাচক মতামত বিনিময় করা হয়।

যাকাত ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার এবং উপকারভোগীদের তথ্যভিত্তিক তালিকা প্রণয়নের বিষয়ে আলোচনা হয়। দুই দেশের প্রতিনিধিরা যাকাত তহবিলের কার্যকর ব্যবহার এবং দারিদ্র্য বিমোচনে এর ভূমিকা আরও ফলপ্রসূ করার উপায় নিয়ে মতবিনিময় করেন।

ধর্মীয় শিক্ষা ব্যবস্থাকে সমসাময়িক প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও যুগোপযোগী করার লক্ষ্যে পাঠ্যক্রম উন্নয়ন, গবেষণা সহযোগিতা এবং শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণের সম্ভাবনাও আলোচনা করা হয়। বিশেষ করে প্রযুক্তি-সমন্বিত শিক্ষা, সহনশীলতা এবং সামাজিক সম্প্রীতির মূল্যবোধ জোরদারের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য যৌথ প্রশিক্ষণ, কর্মশালা এবং অভিজ্ঞতা বিনিময় কর্মসূচি আয়োজনের প্রস্তাবও উত্থাপিত হয়। উভয় মন্ত্রী পারস্পরিক সম্মান ও সদিচ্ছার ভিত্তিতে ভবিষ্যতে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ধর্ম বিষয়ক সহযোগিতা আরও সম্প্রসারণে আশাবাদ প্রকাশ করেন।

এই ভার্চুয়াল বৈঠককে দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতায় একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। সংশ্লিষ্ট মহল আশা করছে, আলোচিত বিষয়গুলো বাস্তবায়িত হলে দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026