1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

অবৈধ অর্জন শান্তিতে ভোগ করতে দেবে না দুদক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯
  • ২১২ বার দেখা হয়েছে

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ হুঁশিয়ারি দিয়েছেন যে, জনগণের অর্থ আত্মসাৎ করে অবৈধ সম্পদ অর্জনকারীদের সুখে থাকতে দেবে না দুদক।

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে সোমবার সকালে দুদক কার্যালয়ে দুদক আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী শেষে তিনি এ কথা বলেন।

ইকবাল মাহমুদ বলেন, জনগণের সম্পদ অবৈধভাবে দখল করে যারা সুখ-শান্তিতে বাস করছেন, তাদের বলতে চাই- দুদক সে ব্যবস্থা রাখবে না। তারা (দুর্নীতিবাজরা) যেখানেই থাকুক না কেন, দুদক তাদের পেছনে রয়েছে। তাদের অবৈধ অর্জন দুদক শান্তিতে ভোগ করতে দেবে না।

সবাইকে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দুর্নীতি একটি বৈশ্বিক সমস্যা। এর সমাধান একক কোনো প্রতিষ্ঠান, সরকার বা গোষ্ঠীর পক্ষে করা সম্ভব নয়। সব শ্রেণী-পেশার মানুষ যদি পূর্ণ আন্তরিক হয়, তাহলে দুর্নীতি প্রতিরোধ ও দমন সম্ভব।

এর অংশ হিসেবে দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনী ও গণস্বাক্ষরতার আয়োজন করেছে দুদক। একইসঙ্গে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে শাহবাগ মোড় পর্যন্ত মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

সোমবার বেলা পৌনে ১১টায় দিবসটি উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মূল মিলনায়তনে দুদকের সততা সংঘের সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026