1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পার্বত্য অঞ্চলের পর্যটন খাতের টেকসই উন্নয়নে পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণের নির্দেশ প্রতিমন্ত্রীর আসন্ন এশিয়ান গেমসে পদক জয়ের লক্ষ্য ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের প্রস্তুতি পর্যালোচিত মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে পিপিপি মডেলে বিনিয়োগের আহ্বান কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীতকরণ ও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রাষ্ট্রপতির উদ্বোধনে বায়তুল মোকাররমে শুরু হচ্ছে ১৫ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে অস্ত্র, মাদকসহ গ্রেফতার ৪৪০ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা: খলনায়ক ডনের সাত দিনের রিমান্ড শুনানির দিন ধার্য বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিবের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব জোরদারে স্থানীয় সরকার খাতের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা আইয়ুব বাচ্চুর স্মরণে ‘উত্তরাধিকার’ অ্যালবাম নিয়ে সমালোচনা ও বিতর্ক তৈরি হয়েছে

আর্সেনাল টটেনহ্যামকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষপদ আরও শক্ত করল

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৭ বার দেখা হয়েছে

 

ক্রীড়া ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে রেলিগেশনের ঝুঁকিতে থাকা টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে লিগ শীর্ষপদ আরও দৃঢ় করল আর্সেনাল। রোববার (২২ ফেব্রুয়ারি) লন্ডন ডার্বিতে টটেনহ্যামের মাঠে অনুষ্ঠিত ম্যাচে আর্সেনাল ৪-১ গোলে বড় জয় অর্জন করেছে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মনোভাব দেখায় আর্সেনাল। ৩২ মিনিটে ইংলিশ উইঙ্গার এজে দলের জন্য প্রথম গোলটি করেন। তবে সমতা ফেরাতে বেশি সময় লাগায়নি টটেনহ্যাম; ৩৪ মিনিটে ফরাসি ফরোয়ার্ড কোলো মুয়ানি বাঁ পাশ থেকে ডি-বক্সে ঢুকে তিন প্রতিপক্ষের খেলোয়াড়কে পেছনে ফেলে সমতা করেন। প্রথমার্ধ শেষ হয় ১-১ ব্যবধানে।

দ্বিতীয়ার্ধ শুরু হতেই আক্রমণ বাড়ায় আর্সেনাল। খেলার দ্বিতীয় মিনিটেই গিয়োকেরেস দলকে এগিয়ে নেন। ৬১ মিনিটে টিম্বারের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করে ব্যবধান ৩-১ এ উন্নীত করেন এজে। ম্যাচের যোগ সময়ের চতুর্থ মিনিটে মার্টিন ওডেগোরের পাস থেকে ডি-বক্সে ঢুকে গিয়োকেরেস টটেনহ্যামের খেতাপকে নিশ্চিত করেন।

এই জয়ের ফলে ২৮ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে আর্সেনাল লিগের শীর্ষে অবস্থান করছে। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি ৫৬ পয়েন্ট সংগ্রহ করেছে। টটেনহ্যাম ২৭ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে রয়েছে।

এই ফলাফল আর্সেনালের শীর্ষপদ ধরে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি টটেনহ্যামের রেলিগেশন ঝুঁকি আরও বাড়িয়েছে। লিগে এই বিজয় দলকে শীর্ষে আরও দৃঢ় অবস্থানে রাখতে সাহায্য করেছে, যেখানে শীর্ষ চারের লড়াই এবং রেলিগেশনের পরিস্থিতি এখন আগের চেয়ে বেশি উত্তপ্ত হয়ে উঠেছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026