1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পার্বত্য অঞ্চলের পর্যটন খাতের টেকসই উন্নয়নে পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণের নির্দেশ প্রতিমন্ত্রীর আসন্ন এশিয়ান গেমসে পদক জয়ের লক্ষ্য ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের প্রস্তুতি পর্যালোচিত মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে পিপিপি মডেলে বিনিয়োগের আহ্বান কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীতকরণ ও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রাষ্ট্রপতির উদ্বোধনে বায়তুল মোকাররমে শুরু হচ্ছে ১৫ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে অস্ত্র, মাদকসহ গ্রেফতার ৪৪০ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা: খলনায়ক ডনের সাত দিনের রিমান্ড শুনানির দিন ধার্য বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিবের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব জোরদারে স্থানীয় সরকার খাতের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা আইয়ুব বাচ্চুর স্মরণে ‘উত্তরাধিকার’ অ্যালবাম নিয়ে সমালোচনা ও বিতর্ক তৈরি হয়েছে

২০২৬ ফিফা বিশ্বকাপ ট্রফি ঢাকায় পৌঁছাবে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ৮৪ বার দেখা হয়েছে

 

খেলাধূলা ডেস্ক

২০২৬ সালের ফিফা বিশ্বকাপের ট্রফি আজ বুধবার বাংলাদেশে আসছে। বিভিন্ন দেশের সফরের অংশ হিসেবে আসন্ন বিশ্বকাপের মূল ট্রফি ঢাকায় প্রদর্শিত হবে। তবে এটি সরাসরি দেখার সুযোগ পাবেন শুধুমাত্র কোকা-কোলার আন্ডার দ্য ক্যাপ প্রোমোশনাল ক্যাম্পেইনে নির্বাচিত সীমিত সংখ্যক ব্যক্তি। বিজয়ীরা ট্রফি দেখতে এবং সঙ্গে ছবি তুলতে পারবেন।

কোকা-কোলার এই বিশেষ প্রোমোশনাল ক্যাম্পেইন শেষ হয়েছে ৮ জানুয়ারি। এতে অংশগ্রহণকারীরা নির্দিষ্ট কোকা-কোলা বোতল ক্রয় করে বোতলের কিউআর কোড স্ক্যান এবং ফিফা-থিমভিত্তিক কুইজে অংশগ্রহণের মাধ্যমে এক্সক্লুসিভ পাস অর্জন করেছেন। এই পাসধারীরাই বাংলাদেশে ট্রফি প্রদর্শনীর সরাসরি অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।

ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলার ষষ্ঠ আসরের আনুষ্ঠানিক সূচনা হয়েছে গত শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে। অনুষ্ঠানে ইতালির কিংবদন্তি বিশ্বকাপজয়ী ফুটবলার আলেসান্দ্রো দেল পিয়েরো উপস্থিত থেকে ট্রফি ট্যুর উদ্বোধন করেন।

ট্রফিটি মোট ৩০টি ফিফা সদস্য দেশের ৭৫টি গন্তব্যে প্রদর্শিত হবে। পুরো সফরকাল ১৫০ দিনের বেশি সময় ধরে চলবে। এই ট্যুরের মাধ্যমে বিশ্বকাপের উত্তেজনা এবং ফুটবল উৎসাহ ভক্তদের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

২০২৬ ফিফা বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোর জন্য ট্রফি ট্যুর গুরুত্বপূর্ণ প্রস্তুতি ও প্রচারণার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশে ট্রফি প্রদর্শনীর মাধ্যমে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে আন্তর্জাতিক ফুটবলের আগ্রহ ও অংশগ্রহণ বাড়ানোর প্রত্যাশা করা হচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026