1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পার্বত্য অঞ্চলের পর্যটন খাতের টেকসই উন্নয়নে পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণের নির্দেশ প্রতিমন্ত্রীর আসন্ন এশিয়ান গেমসে পদক জয়ের লক্ষ্য ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের প্রস্তুতি পর্যালোচিত মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে পিপিপি মডেলে বিনিয়োগের আহ্বান কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীতকরণ ও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রাষ্ট্রপতির উদ্বোধনে বায়তুল মোকাররমে শুরু হচ্ছে ১৫ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে অস্ত্র, মাদকসহ গ্রেফতার ৪৪০ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা: খলনায়ক ডনের সাত দিনের রিমান্ড শুনানির দিন ধার্য বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিবের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব জোরদারে স্থানীয় সরকার খাতের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা আইয়ুব বাচ্চুর স্মরণে ‘উত্তরাধিকার’ অ্যালবাম নিয়ে সমালোচনা ও বিতর্ক তৈরি হয়েছে

বিপিএলে চট্টগ্রাম পর্ব স্থগিত, সিলেট ও ঢাকায় হতে পারে বাকি ম্যাচ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৯৩ বার দেখা হয়েছে

খেলাধুলা ডেস্ক
সিলেট থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের পর্দা উঠলেও চলমান টুর্নামেন্টে বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে বিপিএলের নির্ধারিত দুটি ম্যাচ স্থগিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্থগিত ম্যাচ দুটি আগামী ৪ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা।

এদিকে, চলমান টুর্নামেন্টের তিনটি ভেন্যু থেকে কমিয়ে কেবল দুটি ভেন্যুতে ম্যাচ আয়োজন করার সম্ভাবনা তৈরি হয়েছে। গতকাল রাত থেকেই চট্টগ্রাম পর্ব বাদ দেওয়ার গুঞ্জন উঠলেও তা সত্য হওয়ার সম্ভাবনা প্রবল। আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাতে আজ (বুধবার) বিকেল ৩টায় সিলেটে বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সভায় সিলেট ও ঢাকার ভেন্যু সমন্বয় করে নতুন সূচি প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু ঢাকা পোস্টকে জানিয়েছেন, “আজ ৩টায় বোর্ড সভা আছে। সেখানে টুর্নামেন্টের ভেন্যু কমানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের একটি ভেন্যু কমাতে হবে। ফলে সূচি নতুন করে সমন্বয় করতে হবে। সম্ভাবনা ৯০ শতাংশ, সিলেটে ম্যাচ বাড়িয়ে বাকি অংশ ঢাকায় অনুষ্ঠিত হবে।”

সিলেট পর্বে এখন পর্যন্ত ৬টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আরও ৬টি ম্যাচ বাকি রয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, সিলেট পর্বের শেষ ম্যাচ ২ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার পর ৫ জানুয়ারি থেকে চট্টগ্রামে ম্যাচ আয়োজনের কথা ছিল। তবে এবার বন্দরনগরীতে চট্টগ্রাম পর্ব না হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবর্তে চট্টগ্রামের ম্যাচগুলো সিলেট ও ঢাকায় ভাগ করা হতে পারে।

বর্তমানে বিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রাজশাহী ওয়্যারিয়র্স। ৩টি ম্যাচে ২ জয়ে তাদের পয়েন্ট ৪। শীর্ষ দলের পিছনে অবস্থান করছে রংপুর রাইডার্স, চট্টগ্রাম রয়্যালস, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স ও নোয়াখালী এক্সপ্রেস। নবাগত দল নোয়াখালী এক্সপ্রেস তাদের প্রথম ৩ ম্যাচে সবকটিতে হেরেছে। বাকি ৪ দলের মধ্যে প্রতিটি দলের পয়েন্ট ২।

বিপিএল পরিচালনায় এই পরিবর্তনের ফলে দর্শক এবং ফ্র্যাঞ্চাইজি দলগুলোর জন্য নতুন সূচির সাথে খাপ খাইয়ে নেওয়া গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিসিবি এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিয়ে বাকি ম্যাচগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার চেষ্টা করছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026