1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দেশের ক্রিকেটে প্রথম ‘ম্যানেজমেন্ট ড্রাফট’: ডি থ্রি ট্রফির ছয় দল পেল কোচিং স্টাফ ট্রফি উন্মোচিত হলো যবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার যুক্তরাষ্ট্রে ‘ইতিহাসের সবচেয়ে বড় ইস্পাত কারখানা’ গড়বে ভারতের এসার গ্রুপ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানাতে সিউল যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরের ২৬ ব্লকে বিদেশি বিনিয়োগ চায় বাংলাদেশ খাদ্য উৎপাদনের পাশাপাশি বেড়েছে অপচয় ও ক্ষুধা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব বিমান বাহিনীর ফ্লাইট সেফটি কোর্সের সনদপত্র বিতরণ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল: প্রবাসী কল্যাণমন্ত্রী

পাকিস্তানে চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯
  • ২৩৫ বার দেখা হয়েছে

পাকিস্তানের পাঞ্জাবে চলন্ত ট্রেনে ভয়াবহ আগুিকাণ্ডে ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখনও পর্যন্ত ৬৫ জন যাত্রীর মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন বহু। নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সাতসকালে ঘটনাটি ঘটেছে করাচি–রাওয়ালপিণ্ডি তেজগাম এক্সপ্রেসে। রান্নার জন্য রাখা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।

এদিন, সকালে চলন্ত ট্রেনের একটি কামরায় আচমকাই আগুন ধরে যায় বলে জানা গেছে। দাউদাউ করে আগুন জ্বলা অবস্থায় লাইন ধরে ছুটছিল ট্রেনটি। পরে চালক ও গার্ডের নজরে আসে ঘটনাটি। তখনই ট্রেনটি দাঁড় করিয়ে দেয়া হয়।

জানা গেছে, রান্নার জন্য ব্যবহৃত গ্যাসের ট্যাঙ্ক ফেটে গিয়ে এই বিপত্তি। বিস্ফোরণের জেরে আগুন ধরে যায় ট্রেনের একটি কামরায়। তারপর সেই আগুন ছড়িয়ে পড়ে আরও দুটি কামরায়।

পাঞ্জাব প্রদেশের কাছে ট্রেনটি রহিম ইয়ার খান শহরে ঢোকার মুখে আগুন নজরে আসে। তারপর ঘটনাস্থলে এসে পৌঁছান ফায়ার সার্ভিক র্মীরা। দমকল কর্মী ও সরকারি আধিকারিকরা।

জিও টেলিভিশনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পাঞ্জাব প্রদেশের দক্ষিণের শহর রহিম ইয়ার খানে আগুনে ট্রেনের তিনটি বগি বিধ্বস্ত হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026