1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণে সিঙ্গাপুরের প্রস্তাব, দক্ষ জনশক্তি ও বিনিয়োগ বাড়াতে উদ্যোগ গণিত চর্চা ও অলিম্পিয়াডের প্রসারে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর চাঁদাবাজির এক লাখ টাকা না পেয়ে অটোরিকশাচালককে গুলি বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের চুক্তি বাতিল এআইপ্রযুক্তিনির্ভর বিদেশি সাইবার হামলার মুখোমুখি তাইওয়ান, সরকারি সংস্থায় নিরাপত্তা জোরদার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ: বিশ্বমিডিয়ায় দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে বৃদ্ধি পাচ্ছে ফ্লাইট সংখ্যা, সুযোগ তৈরি হচ্ছে নতুন কার্গো নেটওয়ার্কের চকরিয়ায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

রাবি অফিসার সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সব পদে নিরঙ্কুশ বিজয়ী আনারুল-রিয়াজ-বিদ্যুৎ প্যানেল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১১৩ বার দেখা হয়েছে


জ্যেষ্ঠ প্রতিবেদক

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) অফিসার সমিতির ২০২৬-২৭ সালের দ্বি-বার্ষিক নির্বাচনে সব পদে নিরঙ্কুশ বিজয় লাভ করেছে বিএনপিপন্থী আনারুল-রিয়াজ-বিদ্যুৎ প্যানেল। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং রাতেই ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মো. শহিদুল্লাহ ফলাফল নিশ্চিত করেছেন।

ফলাফলে জানা গেছে, সভাপতি পদে ৪৪৯ ভোট পেয়ে আনোয়ারুল ইসলাম আনারুল নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে ৫০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. রিয়াজ উদ্দিন। তাঁদের নিকটতম প্রতিদ্বন্দ্বী, জামায়াতপন্থী প্যানেলের সভাপতি প্রার্থী মো. মাসুদ রানা পেয়েছেন ২৪৮ ভোট এবং সাধারণ সম্পাদক প্রার্থী কাজী মামুন রানা পেয়েছেন ১৮৬ ভোট।

অন্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিতরা হলেন:

  • সহ-সভাপতি: মো. রোকনুজ্জামান মামুন (৫১৬ ভোট)

  • কোষাধ্যক্ষ: মো. আল আমিন বিদ্যুৎ (৫০১ ভোট)

  • যুগ্ম সাধারণ সম্পাদক: মো. মনোয়ার হোসেন উৎপল (৫১৪ ভোট)

  • দপ্তর সম্পাদক: আ. হ. ম. রাকিবুল ইসলাম (৫৩৩ ভোট)

  • প্রচার সম্পাদক: মো. আব্দুল মানিক (৪৮৭ ভোট)

  • সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: মো. আলমগীর হোসেন শামীম (৪৭৩ ভোট)

  • সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক: মো. মজিবুর রহমান (৪৬৫ ভোট)

  • সাংগঠনিক সম্পাদক: মো. ফরমান আলী (৪৯৭ ভোট)

সদস্য পদে নির্বাচিত হয়েছেন: মোসা. রোকসানা বেগম টুকটুকি (৪৯২), মো. আব্দুল মতিন (৫১৪), মো. মাইনুল ইসলাম দুলাল (৪৮৪), মো. শহিদুল ইসলাম (৪৭৭), মো. আবু সাঈদ চৌধুরী (৪৬৮), মো. বোরহান উদ্দিন (৪৭৮), মো. আলী রেজা (৫১৭), মো. নাসির উদ্দীন (৪৭২) এবং ড. মোছা. হাবিবা হয়দার লিচু (৪৭৪)।

এবারের নির্বাচনে মোট দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। পরাজিত প্যানেলটি ছিল মাসুদ-রবিউল-মামুন পরিষদ। ভোটগ্রহণ ও ফলাফল প্রদর্শনের পুরো প্রক্রিয়া শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনের ফলাফল অনুযায়ী, বিজয়ী প্যানেল সমিতির কার্যক্রমে নেতৃত্ব প্রদান করবে আগামী দুই বছর ধরে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026