1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে উঠছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোলা–মূল ভূখণ্ড সংযোগে গতি, দ্রুত কাজ শেষের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী বড় পর্দায় ফেরার অপেক্ষায় জিয়াউল ফারুক অপূর্ব জাতীয় স্বার্থের ভিত্তিতেই ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজধানীর চারপাশের নদী রক্ষা ও নৌচলাচল সচলের ওপর সরকারের বিশেষ গুরুত্বারোপ পারস্পরিক স্বার্থ ও মর্যাদার ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক নির্ধারণের ওপর গুরুত্বারোপ গণ-অভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্রে রাজনৈতিক সংস্কৃতি ও গণতান্ত্রিক সংস্কার: নাগরিকদের অধিকার ও ঐক্যের আহ্বান ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু করছে নির্বাচন কমিশন জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি নতুন মন্ত্রিপরিষদের শ্রদ্ধা নিবেদন এবং রাষ্ট্র পরিচালনায় নতুন অধ্যায়ের সূচনা সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় পে স্কেলের গেজেট আগামী সেপ্টেম্বর মাসে

মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরীর বিরুদ্ধে মামলার জবাব দাখিলের তারিখ আগামী ১২ জানুয়ারি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১১৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

ঢাকার ৩ নং নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে বৃহস্পতিবার জবাব দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে আদালতের বিচারক বদলি হওয়ায় নির্ধারিত দিনটি অনুসারে শুনানি সম্পন্ন হয়নি। এই কারণে পরবর্তী শুনানির জন্য নতুন দিন ধার্য করা হয়েছে।

আসামি পক্ষের আইনজীবী তুহিন হাওলাদার সাংবাদিকদের জানান, সাম্প্রতিক সময়ে সংশ্লিষ্ট বিচারকের অন্যত্র বদলি হওয়ায় নির্ধারিত তারিখে মামলার শুনানি গ্রহণ সম্ভব হয়নি। তিনি আরও বলেন, নতুন বিচারক যোগদানের পর মামলার নথিপত্র পুনরায় উপস্থাপন করে শুনানি পরিচালনা করা হবে।

এর আগে, গত ১৬ নভেম্বর অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরী আত্মসমর্পণ করে জামিন পেয়েছিলেন। ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর তৎকালীন বিচারক আফরোজা হক তানিয়া তাদের জামিন মঞ্জুর করেন।

মামলায় উল্লেখ করা হয়, বাদী দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে আসামি মেহজাবীন চৌধুরীর নতুন পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখার প্রতিশ্রুতি দিয়ে মোট ২৭ লাখ টাকা নগদ এবং বিকাশের মাধ্যমে প্রদান করেন। পরে মেহজাবীন ও তার ভাই ব্যবসায়িক কার্যক্রম শুরু না করার কারণে বাদী বিভিন্ন সময়ে তার পাওনা টাকা চাইলে তারা বিভিন্ন অজুহাতে বিলম্ব করেন। ২০২৫ সালের ১১ ফেব্রুয়ারি বাদী টাকা ফেরত চাইলে আসামিরা জীবননাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন।

এই ঘটনায় বাদী আমিরুল ইসলাম ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধি ১০৭ এবং ১১৭(৩) ধারায় মামলাটি দায়ের করেন। মামলার পরবর্তী শুনানি আগামী ১২ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026