1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি

দেশে গত অর্থবছরে সরাসরি বৈদেশিক বিনিয়োগ ৫০.৭৩ শতাংশ বেড়েছে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ অক্টোবর, ২০১৯
  • ২৩৫ বার দেখা হয়েছে

দেশে ২০১৮-১৯ অর্থবছরে সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ৮৮৯ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থবছরের চেয়ে ৫০ দশমিক ৭৩ শতাংশ বেশি।
আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রীসভার সাপ্তাহিক বৈঠকে মন্ত্রণালয় ও বিভাগীয় কার্যক্রমের ওপর ২০১৮-১৯ অর্থবছরের বার্ষিক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়।
বেপজা’য় ২০১৮-১৯ অর্থবছরে এফডিআই আসে ৩৩৩ দশমিক ৩২ মিলিয়ন মার্কিন ডলার। তাছাড়া বেপজার আওতায় ইপিজেডে ১৯ হাজার ৫৪৮ জন বাংলাদেশির কর্মসংস্থান হয়।
প্রতিবেদন অনুসারে, বাংলাদেশি প্রবাসিরা ১৬ দশমিক ৪২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছে এবং এই সময় ৬ লাখ ৫৯ হাজার ১২৯ বাংলাদেশি বিদেশে চাকরি পায়।
সভায় জানানো হয় যে, ২৩ টি একনেক সভায় মোট ৩১৮ প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এছাড়া বার্ষিক উন্নয়ন প্রকল্প (এডিপি)-র ১ লাখ ৬৬ হাজার ৬৫৩ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ১ হাজার ৯৭৮ টি প্রকল্পের মধ্যে বরাদ্দের ৯৪ দশমিক ৩৬ শতাংশ ব্যয় হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ২১৮-২০১৯ অর্থ বছরে ৩৪৫ টি প্রকল্পের মধ্যে ৩১৭ টি প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে।
বৈঠক শেষে, মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘বার্ষিক প্রতিবেদনসহ তিনটি এজেন্ডা মন্ত্রীপরিষদের বৈঠকে আলোচিত হয়েছে।’
তিনি আরো জানান, ‘বৈঠকে আজারবাইজানের সঙ্গে একটি সাংস্কৃতিক সহযোগিতা চুক্তির খসরার অনুমোদন দেয়া হয়।’
বৈঠকে গত ৯ থেকে ১৮ জুলাই জাতিসংঘ সদর দপ্তরে টেকসই উন্নয়ন বিষয়ক উচ্চস্তরের রাজনৈতিক ফোরামে পরিকল্পনা মন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদলের অংশগ্রহণের বিষয়ে অবহিত করা হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026