1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দেশের ক্রিকেটে প্রথম ‘ম্যানেজমেন্ট ড্রাফট’: ডি থ্রি ট্রফির ছয় দল পেল কোচিং স্টাফ ট্রফি উন্মোচিত হলো যবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার যুক্তরাষ্ট্রে ‘ইতিহাসের সবচেয়ে বড় ইস্পাত কারখানা’ গড়বে ভারতের এসার গ্রুপ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানাতে সিউল যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরের ২৬ ব্লকে বিদেশি বিনিয়োগ চায় বাংলাদেশ খাদ্য উৎপাদনের পাশাপাশি বেড়েছে অপচয় ও ক্ষুধা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব বিমান বাহিনীর ফ্লাইট সেফটি কোর্সের সনদপত্র বিতরণ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল: প্রবাসী কল্যাণমন্ত্রী

সৌদিতে বাস দুর্ঘটনায় ৩৫ বিদেশি নাগরিক নিহত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯
  • ২৪৭ বার দেখা হয়েছে

মুসলমানদের পবিত্র নগরী মদিনার কাছে একটি ভারী গাড়ির সাথে বাসের ধাক্কায় ৩৫ বিদেশি নাগরিক নিহত ও অপর চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম একথা জানায়। খবর এএফপি’র।
মদিনা পুলিশের মুখপাত্রের বরাত দিয়ে সৌদি বার্তা সংস্থা জানায়, বুধবার সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় এ পবিত্র নগরীর কাছে একটি ভারী যানের সাথে ভাড়া করা একটি বেসরকারি বাসের মুখোমুখী সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, বাসটিতে আরব ও এশীয় পর্যটক ছিলেন। ভিডিও ফুটেজে বাসটির জানালার কাঁচ ভাঙ্গা ও পুড়ে যাওয়া অবস্থা দেখা যায়।
এসপিএ আরো জানায়, আহতদের আল-হামনা হাসপাতালে নেয়া হয়েছে। কর্তৃপক্ষ এ ব্যাপারে তদন্ত করছে।
২০১৮ সালের এপ্রিলে সৌদি আরবে একটি জ্বালানি ট্যাঙ্কারের সাথে বাসের ধাক্কায় চার ব্রিটিশ পর্যটক নিহত ও অপর ১২ জন আহত হওয়ার পর এ দুর্ঘটনা ঘটলো।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026