1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ওড়িশা উপকূলে পানামার পতাকাবাহী কার্গো জাহাজডুবি: ২৪ নাবিকের মধ্যে বাংলাদেশি নাগরিকসহ উদ্ধার দুজন রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একান্ত সচিব হিসেবে মো. আবু আউয়ালের নিয়োগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানকে বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে উঠছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোলা–মূল ভূখণ্ড সংযোগে গতি, দ্রুত কাজ শেষের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী বড় পর্দায় ফেরার অপেক্ষায় জিয়াউল ফারুক অপূর্ব জাতীয় স্বার্থের ভিত্তিতেই ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজধানীর চারপাশের নদী রক্ষা ও নৌচলাচল সচলের ওপর সরকারের বিশেষ গুরুত্বারোপ পারস্পরিক স্বার্থ ও মর্যাদার ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক নির্ধারণের ওপর গুরুত্বারোপ গণ-অভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্রে রাজনৈতিক সংস্কৃতি ও গণতান্ত্রিক সংস্কার: নাগরিকদের অধিকার ও ঐক্যের আহ্বান

শাস্তি আরও কড়া হবে, আরও কঠিন হবে : মডেল পিয়া

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১০৭ বার দেখা হয়েছে

পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুরছানাকে বস্তায় ভরে পুকুরে ডুবিয়ে হত্যার অভিযোগে ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের এক কর্মকর্তার স্ত্রী নিশি বেগমকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ঘিরে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। মডেল পিয়া জান্নাতুলও ঘটনাটি নিয়ে তীব্র নিন্দা জানিয়ে তার প্রতিক্রিয়া প্রকাশ করেছেন।

বুধবার (৩ ডিসেম্বর) নিজের ফেসবুকে পিয়া লেখেন, ‘সরকারি চাকুরের স্ত্রী বলেই যা ইচ্ছে তাই করা যায়—এই ভাবটা যে ভুল, আজকের গ্রেপ্তারটাই তার পরিষ্কার প্রমাণ। আটটা নিরীহ কুকুরছানাকে ব্যাগে ভরে পুকুরে ফেলে দেওয়া—এটা শুধু নিষ্ঠুর না, এটা মানুষ হিসেবে আমাদের লজ্জা।’

এরপর লেখেন, ‘যারা মনে করেন প্রাণীরা কথা বলতে পারে না, তাই তাদের ওপর যা ইচ্ছে করা চলে, এখন থেকেই সাবধান হয়ে যান। এই দেশের মানুষ আর আগের মতো চুপ করে থাকবে না। শাস্তি আরও কড়া হবে, আরও কঠিন হবে।’

সবশেষে পিয়া বলেন, ‘প্রাণীকে কষ্ট দেওয়ার আগে ভাববেন যে, তাদেরও জীবন আছে, ব্যথা আছে। অবলা প্রাণীদের ওপর শক্তি দেখানোর দিন শেষ, এখন জবাবদিহির সময়।’

সোমবার (১ ডিসেম্বর) ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে কুকুরছানা হত্যার এই ঘটনা ঘটে। পরে জানা যায়, কুকুর ছানাগুলোকে পানিতে ডুবিয়ে মেরেছেন ঈশ্বরদী উপজেলা পরিষদের বাসিক ভবনে বসবাসরত ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তার স্ত্রী নিশি বেগম। সেই অভিযোগের প্রেক্ষিতে আজ নিশিকে গ্রেফতার করে পুলিশ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026