1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভ্যাট রিটার্ন আবারও প্রতি মাসে জমার সিদ্ধান্ত মন্ত্রিসভায় বিমান বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ‘দেশে এলপি গ্যাসের সংকট নেই’ সিঙ্গাপুরের সঙ্গে লড়াই করে হারল বাংলাদেশ এলপিজি সংকট নেই দাবি অপারেটরদের, সরবরাহে ঘাটতি না রাখতে মন্ত্রীর সতর্কতা বোয়িং কেনায় কোনো ‘গোপন এজেন্ডা নেই’: প্রতিমন্ত্রী হুমায়ুন বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক সম্প্রীতির বাংলাদেশ গড়তে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন নাজমুল হোসেন শান্ত সাইবার সুরক্ষা আইন নিয়ে সম্পাদকদের উদ্বেগ, আশ্বস্ত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সাভারে মৃদু ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৩.৩

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৯১ বার দেখা হয়েছে

জেলা প্রতিনিধি

শনিবার (২২ নভেম্বর) সকালে সাভারের বাইপাইল এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৩।

আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ জানান, ভূমিকম্পটি সকাল ১০টা ৩৬ মিনিটে সাভারের বাইপাইল এলাকায় আঘাত হানে। তিনি বলেন, এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা আহতের খবর পাওয়া যায়নি।

এর আগে, শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৭। ভূমিকম্পটির উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। ঢাকার আগারগাঁওয়ে সিসমিক সেন্টারের তথ্য অনুযায়ী উৎপত্তিস্থল থেকে প্রায় ১৩ কিলোমিটার পূর্বে কম্পনটি অনুভূত হয়।

গতকালের ভূমিকম্পে অন্তত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া যায় এবং রাজধানীসহ আশেপাশের এলাকায় জনজীবন ও স্থাপনার ওপর উল্লেখযোগ্য প্রভাব পড়ে। আবহাওয়া অধিদপ্তর স্থানীয় বাসিন্দাদের সচেতন থাকার পরামর্শ দিয়েছে এবং ভবিষ্যতে পুনরায় কম্পন অনুভূত হলে দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণের নির্দেশনা দিয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026