1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মালয়েশিয়া থেকে সৌদি আরব: বিদেশ সফরে জামায়াতের অর্ধেক এমপি জাতিসংঘে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক দূতের বৈঠক অবৈধ মেলা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন বোর্ডের চুক্তি হারালেও দক্ষিণ আফ্রিকার হয়ে খেলার প্রতিশ্রুতি মিলারের প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের সাইডলাইন বৈঠক ঢাকার সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় দিল্লি: জয়সওয়াল বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল একটি কিডনি নিয়েই জাতীয় দলে খেলেছেন বাংলাদেশের যে ক্রিকেটার

আসন্ন নির্বাচনে আরও ১৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিল নির্বাচন কমিশন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১২১ বার দেখা হয়েছে

জাতীয় ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আরও ১৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নিবন্ধনপ্রাপ্ত নতুন পর্যবেক্ষক সংস্থাগুলোর বিষয়ে কারও দাবি, আপত্তি বা অভিযোগ থাকলে তা বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে হবে। সে অনুযায়ী আগামী ২৭ নভেম্বর পর্যন্ত নির্বাচন কমিশন সচিবালয়ে আপত্তি জানানো যাবে।

ইসি জানিয়েছে, কমিশনের বিজ্ঞপ্তির আলোকে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা হিসেবে অন্তর্ভুক্তির জন্য জমা পড়া আবেদনসমূহ যাচাই-বাছাই শেষে নীতিমালার ৪.৪ (ক) অনুচ্ছেদের আলোকে ১৬টি প্রতিষ্ঠানকে নিবন্ধন দেওয়া হয়েছে। এসব সংস্থা দেশব্যাপী নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণের সুযোগ পাবে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি এই সংস্থাগুলোর নিবন্ধন নিয়ে আপত্তি জানাতে চায়, তবে নির্ধারিত সময়ের মধ্যে তা লিখিতভাবে সিনিয়র সচিব, নির্বাচন কমিশন সচিবালয়, আগারগাঁও, ঢাকা বরাবর জমা দিতে হবে।

এর আগে গত ৬ নভেম্বর নির্বাচন কমিশন ৬৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেয়। নতুন ১৬টি সংস্থা যুক্ত হওয়ায় এখন পর্যন্ত মোট ৮২টি দেশি প্রতিষ্ঠান আসন্ন নির্বাচনে পর্যবেক্ষণ কার্যক্রমে অংশ নিতে পারবে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, দেশি ও বিদেশি পর্যবেক্ষকদের মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রম নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখে। কমিশন নিয়মিতভাবে সংস্থাগুলোর আবেদন যাচাই-বাছাই করে যোগ্য প্রতিষ্ঠানকে নিবন্ধন দিয়ে থাকে।

এদিকে, নির্বাচন পর্যবেক্ষক হিসেবে নিবন্ধনের ক্ষেত্রে কমিশন একটি নির্দিষ্ট নীতিমালা অনুসরণ করে থাকে। নীতিমালা অনুযায়ী, আবেদনকারী প্রতিষ্ঠানকে নিবন্ধিত সংগঠন হতে হবে, তাদের পর্যবেক্ষণ সংক্রান্ত সক্ষমতা ও পূর্ববর্তী কাজের অভিজ্ঞতা বিবেচনা করা হয়। এছাড়া, সংস্থাগুলোকে নিরপেক্ষতা ও পেশাদারিত্বের মানদণ্ড পূরণ করতে হয়।

নির্বাচন কমিশন সূত্র জানায়, নিবন্ধনপ্রাপ্ত পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতিনিধি নির্বাচনের সময় ভোটকেন্দ্রসহ বিভিন্ন স্থানে উপস্থিত থেকে ভোট গ্রহণ, ভোটার উপস্থিতি, নিরাপত্তা পরিস্থিতি এবং ভোট গণনার প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন। পর্যবেক্ষণ শেষে তারা তাদের মূল্যায়ন প্রতিবেদন ইসিতে দাখিল করবেন।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে কমিশন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন ও অনুমোদন প্রক্রিয়া ত্বরান্বিত করছে। এর মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহি ও গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করার লক্ষ্য নিয়েছে ইসি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026