1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পার্বত্য অঞ্চলের পর্যটন খাতের টেকসই উন্নয়নে পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণের নির্দেশ প্রতিমন্ত্রীর আসন্ন এশিয়ান গেমসে পদক জয়ের লক্ষ্য ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের প্রস্তুতি পর্যালোচিত মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে পিপিপি মডেলে বিনিয়োগের আহ্বান কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীতকরণ ও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রাষ্ট্রপতির উদ্বোধনে বায়তুল মোকাররমে শুরু হচ্ছে ১৫ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে অস্ত্র, মাদকসহ গ্রেফতার ৪৪০ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা: খলনায়ক ডনের সাত দিনের রিমান্ড শুনানির দিন ধার্য বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিবের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব জোরদারে স্থানীয় সরকার খাতের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা আইয়ুব বাচ্চুর স্মরণে ‘উত্তরাধিকার’ অ্যালবাম নিয়ে সমালোচনা ও বিতর্ক তৈরি হয়েছে

অকল্যান্ডে রোমাঞ্চকর লড়াই: মাত্র ৩ রানে জয় পেল নিউজিল্যান্ড

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১০৬ বার দেখা হয়েছে

খেলাধুলা ডেস্ক

অকল্যান্ড, ৬ নভেম্বর ২০২৫: অকল্যান্ডে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে রুদ্ধশ্বাস লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র তিন রানে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। পাঁচ ম্যাচের সিরিজে এখন ১-১ এ সমতা।

২০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের শুরুটা ছিল ব্যর্থতায় ভরা। মিচেল স্যান্টনারের ঘূর্ণিতে ১৩তম ওভারেই রোস্টন চেজকে হারিয়ে দলটি ৯৩ রানে ছয় উইকেট হারায়। সেখান থেকেই ম্যাচে ফিরে আসে ক্যারিবিয়ানরা রভম্যান পাওয়েল ও রোমারিও শেফার্ডের ব্যাটে ভর করে।

সপ্তম উইকেটে এই জুটি গড়ে ৬২ রানের ঝড়ো পার্টনারশিপ। শেফার্ড ১৬ বলে ১ চার ও ৪ ছয়ে ৩৪ রান করে আউট হলে মাঠে নামেন ম্যাথু ফোর্ড। শেষ ওভারে উইন্ডিজের দরকার ছিল ১৬ রান—জয়ের আশা তখনও টিকে ছিল। পাওয়েল তখন সেট ব্যাটার, অন্যপ্রান্তে ফোর্ড মারছিলেন দাপটের সঙ্গে। শেষ ওভারের প্রথম তিন বলে দুটি চার হাঁকিয়ে ব্যবধান কমিয়ে আনেন ফোর্ড। কিন্তু চতুর্থ বলে শর্ট থার্ডে ক্যাচ তুলে দেন পাওয়েল, ফিরতে হয় তাকে। ১৬ বলে ১ চার ও ৬ ছয়ে ৪৫ রান করেন এই ব্যাটার।

শেষ দুই বলে প্রয়োজন ছিল ৮ রান, কিন্তু কাইল জেমিসনের নিখুঁত বোলিংয়ে তা আর সম্ভব হয়নি। নিউজিল্যান্ড মাত্র তিন রানে ম্যাচটি নিজেদের করে নেয়। ফোর্ড অপরাজিত থাকেন ১৩ বলে ২৯ রানে, যেখানে দুটি চার ও দুটি ছয়ের মার ছিল। আলিক অ্যাথানেজ করেন ৩৩ রান। শেষ পর্যন্ত ৮ উইকেটে ২০৪ রানে থামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।

এর আগে ব্যাট হাতে ঝড় তোলেন নিউজিল্যান্ডের মার্ক চাপম্যান। ২৮ বলে ৬ চার ও ৭ ছয়ে ৭৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। ইনিংসের শেষ দিকে ড্যারিল মিচেল ১৪ বলে ২৮ রান ও মিচেল স্যান্টনার ৮ বলে ১৮ রানে অপরাজিত থেকে দলকে বড় সংগ্রহ এনে দেন। ২০ ওভারে ৫ উইকেটে ২০৭ রান তোলে নিউজিল্যান্ড।

এই জয়ে সিরিজে সমতা ফেরাল স্বাগতিকরা। আগামী ম্যাচে সিরিজে এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে মুখোমুখি হবে দুই দল।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026