1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মালয়েশিয়া থেকে সৌদি আরব: বিদেশ সফরে জামায়াতের অর্ধেক এমপি জাতিসংঘে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক দূতের বৈঠক অবৈধ মেলা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন বোর্ডের চুক্তি হারালেও দক্ষিণ আফ্রিকার হয়ে খেলার প্রতিশ্রুতি মিলারের প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের সাইডলাইন বৈঠক ঢাকার সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় দিল্লি: জয়সওয়াল বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল একটি কিডনি নিয়েই জাতীয় দলে খেলেছেন বাংলাদেশের যে ক্রিকেটার

শেখ হাসিনার বিচার আগামী সপ্তাহে শুরু হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১৩১ বার দেখা হয়েছে

জাতীয় ডেস্ক

লক্ষ্মীপুর, ৪ নভেম্বর ২০২৫: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, আগামী সপ্তাহে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হবে। তিনি বলেন, সরকারের অঙ্গীকার অনুযায়ী বিচারের কার্যক্রম শুরু করা সম্ভব হয়েছে এবং আসন্ন রায়ে জুলাই শহীদ পরিবারের দীর্ঘদিনের অপেক্ষা আংশিক হলেও পূরণ হবে।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।

মাহফুজ আলম বলেন, “আমরা যে অঙ্গীকার নিয়ে এসেছিলাম—বিচারের কাজ শুরু করবো, সেটা শুরু করতে পেরেছি। আগামী সপ্তাহে খুনি-ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার হবে, আমরা একটা রায় পাবো। এতে জুলাই শহীদদের পরিবারের ব্যথা কিছুটা হলেও লাঘব হবে।”

তিনি আরও জানান, ইতোমধ্যে বিভিন্ন ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারকাজ ট্রাইব্যুনালে চলমান রয়েছে। “আরও অনেকেরই ট্রাইব্যুনালে বিচার কাজ চলছে। যারা ছাত্র জনতাকে হত্যার সঙ্গে ও গুমের সঙ্গে জড়িত ছিলেন তাদের সবারই বিচার হবে। পরবর্তী সরকার যারা আসবেন, তারা এ বিচার কাজ এগিয়ে নেবেন,” বলেন উপদেষ্টা।

বিচার কার্যক্রম ছাড়াও চলমান সংস্কার প্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কেও মাহফুজ আলম বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, “সংস্কার কাজে আমরা অনেক দূর অগ্রসর হয়েছি। রাজনৈতিক দলগুলো ঐকমত্য হয়ে জুলাই সনদে স্বাক্ষর করেছে। এটা বাংলাদেশের জন্য বড় একটি প্রাপ্তি। সবাই মিলে সর্বসম্মত হয়েছেন। এর ভেতর দিয়ে বাংলাদেশ একটা নতুন পর্বে রওয়ানা দিলো।”

তিনি জানান, “জুলাই সনদ ও সংস্কার কার্যক্রমের মাধ্যমে পরবর্তীতে যে নির্বাচিত সরকার আসবে, তারা যদি এই কাজগুলো এগিয়ে নিতে পারে, তাহলে আমরা যে নতুন বাংলাদেশ চেয়েছিলাম সেরকম একটা বাংলাদেশ হবে—যেখানে সবার ক্ষমতার ভারসাম্য থাকবে, বিচারে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং গুম-খুনের সংস্কৃতি আর ফিরে আসবে না।”

মাহফুজ আলমের বক্তব্যে উঠে আসে যে, সরকার দেশের রাজনৈতিক ও বিচারিক সংস্কার প্রক্রিয়াকে অগ্রাধিকার দিচ্ছে, যাতে ন্যায়বিচার নিশ্চিত ও রাজনৈতিক সহিংসতার পুনরাবৃত্তি রোধ করা যায়।

সাক্ষাৎ শেষে উপদেষ্টা জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সহযোগিতার আশ্বাস দেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026