1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মালয়েশিয়া থেকে সৌদি আরব: বিদেশ সফরে জামায়াতের অর্ধেক এমপি জাতিসংঘে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক দূতের বৈঠক অবৈধ মেলা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন বোর্ডের চুক্তি হারালেও দক্ষিণ আফ্রিকার হয়ে খেলার প্রতিশ্রুতি মিলারের প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের সাইডলাইন বৈঠক ঢাকার সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় দিল্লি: জয়সওয়াল বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল একটি কিডনি নিয়েই জাতীয় দলে খেলেছেন বাংলাদেশের যে ক্রিকেটার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার নির্দেশ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ২১৭ বার দেখা হয়েছে

জাতীয় ডেস্ক

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশব্যাপী নিশ্ছিদ্র নিরাপত্তা বজায় রাখতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তিন বাহিনী প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

শনিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানও উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা ড. ইউনূস তিন বাহিনী প্রধানকে নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। প্রধান উপদেষ্টা বৈঠকে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সামরিক বাহিনীর সদস্যদের কঠোর পরিশ্রমের প্রশংসা করেন। তিনি বলেন, “গত ১৫ মাসে সেনাবাহিনীসহ সব বাহিনীর সদস্যরা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় অত্যন্ত কঠোর পরিশ্রম করেছে। আসন্ন নির্বাচন যেন নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা থাকে সেজন্য তিন বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।”

ড. ইউনূস আরও উল্লেখ করেন, “ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর।”

সাক্ষাৎকালে তিন বাহিনী প্রধান প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন যে নির্বাচনের জন্য ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষায় প্রায় ৯০ হাজার সেনাসদস্য, আড়াই হাজার নৌবাহিনী সদস্য এবং কিছু বিমানবাহিনীর সদস্য মোতায়েন থাকবে। প্রতিটি উপজেলায় একটি কোম্পানি সেনা মোতায়েন থাকবে।

এছাড়া, বৈঠকে আগামী ২১ নভেম্বর অনুষ্ঠিতব্য সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানানো হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026