1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৫ মে ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মানিকগঞ্জে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপনে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন। জুন মাসে প্রথমবারের মতো বাংলাদেশ ‘ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কনফারেন্স’ আয়োজন করতে যাচ্ছে রংপুরে পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের আর্থিক সহায়তা বিতরণ কুয়েতে বাংলাদেশের খাদ্য সহায়তা হস্তান্তর: সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার ১০০ দিনে সরকারের একাধিক জনমুখী সিদ্ধান্ত বাস্তবায়ন: সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়; অংশ নেবেন রাষ্ট্রপতি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান আগামী ২৮ মে অলাভজনক ও অসংগতিপূর্ণ উন্নয়ন প্রকল্প বাদ দেওয়ার উদ্যোগ সরকারের বাংলাদেশ ও আইএমএফের নতুন তিন বছর মেয়াদি সংস্কার কর্মসূচি শুরুর সিদ্ধান্ত উচ্চ প্রযুক্তির চিপের চাহিদা ও উৎপাদন বৃদ্ধিতে সিঙ্গাপুরে ৬ শতাংশ প্রবৃদ্ধি

সমবায়ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডে আত্মনির্ভর বাংলাদেশ গঠন সম্ভব: প্রধান উপদেষ্টা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৮৫ বার দেখা হয়েছে

অর্থনীতি ডেস্ক

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি বলেন, কৃষি, মৎস্য, পশুপালন, সঞ্চয় ও ঋণদান এবং কুটিরশিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে সমবায়কে কেন্দ্র করে অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারণ দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

শনিবার (১ নভেম্বর) ‘৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫’ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকার সমবায় খাতকে আধুনিক ও গতিশীল করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। এ উদ্যোগগুলোর লক্ষ্য হলো সমবায়ভিত্তিক অর্থনৈতিক কাঠামোর মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা।

প্রধান উপদেষ্টা বলেন, “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সমবায় দিবস যথাযোগ্য মর্যাদায় দেশব্যাপী উদযাপিত হচ্ছে। তিনি এ উপলক্ষে সব সমবায়ী ও দেশবাসীর প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

ড. ইউনূস বলেন, দেশের উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সামাজিক সম্পৃক্ততা অপরিহার্য। সমবায়ের অমিত সম্ভাবনাকে কাজে লাগিয়ে সমাজের আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব। তাঁর মতে, সমবায় সমিতিগুলো শুধু আর্থিক প্রতিষ্ঠান নয়, বরং সমাজের নানাবিধ সমস্যা সমাধানে বহুমুখী উদ্যোগ গ্রহণ করে থাকে।

তিনি আরও বলেন, দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, দক্ষ জনশক্তি গঠন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে সমবায় আন্দোলনের বিকল্প নেই। অন্তর্বর্তীকালীন সরকার একটি অন্তর্ভুক্তিমূলক, ন্যায়ভিত্তিক ও টেকসই সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে, যেখানে সমবায়ের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ড. ইউনূস আহ্বান জানান, সমবায়ের চেতনা ধারণ করে সাম্য ও সমতায় নতুন বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026