1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বায়তুল মোকাররমে ১৫ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি পার্বত্য অঞ্চলের পর্যটন খাতের টেকসই উন্নয়নে পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণের নির্দেশ প্রতিমন্ত্রীর আসন্ন এশিয়ান গেমসে পদক জয়ের লক্ষ্য ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের প্রস্তুতি পর্যালোচিত মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে পিপিপি মডেলে বিনিয়োগের আহ্বান কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীতকরণ ও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রাষ্ট্রপতির উদ্বোধনে বায়তুল মোকাররমে শুরু হচ্ছে ১৫ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে অস্ত্র, মাদকসহ গ্রেফতার ৪৪০ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা: খলনায়ক ডনের সাত দিনের রিমান্ড শুনানির দিন ধার্য বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিবের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব জোরদারে স্থানীয় সরকার খাতের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা

মিয়ানমারের আপত্তিতে ঢাকায় হচ্ছে না আফগানিস্তান-মিয়ানমার ম্যাচ, ভেস্তে গেল বাংলাদেশ-আফগানিস্তান প্রীতি ম্যাচ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১১৩ বার দেখা হয়েছে

খেলা ডেস্ক

আগামী ১৮ নভেম্বর ঢাকায় আফগানিস্তান ও মিয়ানমারের মধ্যকার এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। একই সঙ্গে ১৩ নভেম্বর বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে একটি প্রীতি ম্যাচও নির্ধারিত ছিল। সব কিছু চূড়ান্ত হওয়ার পরও মিয়ানমারের আপত্তিতে দুই ম্যাচই এখন অনিশ্চয়তার মুখে।

সূত্র জানায়, মিয়ানমার আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের মাটিতে খেলতে অস্বীকৃতি জানিয়েছে। তাদের এই আপত্তির পর এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ও আফগানিস্তান নতুন ভেন্যু খুঁজছে। যদিও ১৮ নভেম্বর কিংস অ্যারেনায় ম্যাচ আয়োজনের অনুমোদন এএফসি তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছিল, তবুও এখন সেই সিদ্ধান্তে পরিবর্তন আসতে পারে।

ফুটবল সংশ্লিষ্টদের মতে, মিয়ানমারের একজন কর্মকর্তা বর্তমানে এএফসির সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন। তার প্রভাবেই ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্তে প্রভাব পড়েছে বলে আলোচনা চলছে দেশের ফুটবলাঙ্গনে।

অন্যদিকে, বাফুফের নারী উইংয়ের প্রধান ও এএফসির নির্বাহী সদস্য মাহফুজা আক্তার কিরণের নিষ্ক্রিয় ভূমিকাও প্রশ্নের মুখে পড়েছে। অনেকেই মনে করছেন, বাংলাদেশ দল, আবাহনী বা বসুন্ধরা কিংস প্রায়ই এএফসির আয়োজনে নানা জটিলতায় পড়লেও তিনি সে বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ নেননি।

মিয়ানমার বাংলাদেশে না এলে আফগানিস্তানও না আসার সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে ১৩ নভেম্বর নির্ধারিত বাংলাদেশ-আফগানিস্তান প্রীতি ম্যাচ বাতিলের পথে। এ অবস্থায় বাফুফে এখন বিকল্প প্রতিপক্ষের সন্ধানে রয়েছে। নেপালের সঙ্গে ইতোমধ্যে আলোচনা শুরু করেছে তারা।

নেপাল ১৮ নভেম্বর মালয়েশিয়ার কুয়ালালামপুরে নিজেদের হোম ম্যাচ খেলবে। তার আগে ঢাকায় এসে প্রীতি ম্যাচ খেলার বিষয়ে আলোচনাও চলছে।

উল্লেখ্য, ১৮ নভেম্বর ঢাকায় আফগানিস্তান-মিয়ানমার ম্যাচ আয়োজনের বিষয়টি বাফুফে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছিল। তবে দুই দেশের ফুটবল ফেডারেশন কিংবা এএফসির পক্ষ থেকে ম্যাচ বাতিল বা ভেন্যু পরিবর্তন নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।

ফুটবল ফেডারেশন সূত্রে জানা গেছে, মিয়ানমারের অনাগ্রহে আফগানিস্তান ম্যাচ ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে না। ফলে বাফুফে এখন নতুন প্রতিপক্ষ খুঁজছে, যাতে ১৮ নভেম্বর বাংলাদেশ-ভারত ম্যাচের আগে অন্তত একটি প্রীতি ম্যাচ আয়োজন করা যায়।

এ নিয়ে বাফুফে কর্মকর্তারা এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি, তবে অনানুষ্ঠানিকভাবে তারা স্বীকার করেছেন—পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026