1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইরানের ওপর অর্থনৈতিক চাপ জোরালো করার পাশাপাশি সামরিক বিকল্পও খোলা রেখেছে যুক্তরাষ্ট্র বায়তুল মোকাররমে ১৫ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি পার্বত্য অঞ্চলের পর্যটন খাতের টেকসই উন্নয়নে পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণের নির্দেশ প্রতিমন্ত্রীর আসন্ন এশিয়ান গেমসে পদক জয়ের লক্ষ্য ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের প্রস্তুতি পর্যালোচিত মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে পিপিপি মডেলে বিনিয়োগের আহ্বান কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীতকরণ ও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রাষ্ট্রপতির উদ্বোধনে বায়তুল মোকাররমে শুরু হচ্ছে ১৫ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে অস্ত্র, মাদকসহ গ্রেফতার ৪৪০ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা: খলনায়ক ডনের সাত দিনের রিমান্ড শুনানির দিন ধার্য বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিবের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন

প্রথমবার লাল বলের এনসিএলে চট্টগ্রাম দলে রহস্যময় স্পিনার মোহাম্মদ রুবেল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১১৭ বার দেখা হয়েছে

সিলেটে অনুষ্ঠিত এনসিএল টি-টোয়েন্টি আসর শেষ হয়েছে আগেভাগেই। টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগ। সংক্ষিপ্ত সংস্করণের টুর্নামেন্ট শেষ হতেই এবার ৮টি দল নিয়ে শুরু হয়েছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) লাল বলের আসর। এই আসরেই প্রথমবারের মতো ডাক পেয়েছেন চট্টগ্রাম বিভাগের স্পিনার মোহাম্মদ রুবেল।

২৭তম জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের খেলা শেষ হয়েছে গতকাল। প্রথম রাউন্ড শেষেই চট্টগ্রাম বিভাগের দলে পরিবর্তন আনা হয়, যেখানে জায়গা পান ২৯ বছর বয়সী এই স্পিনার। দ্বিতীয় বিভাগের ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সই তাকে এনে দিয়েছে প্রথমবারের মতো দীর্ঘ সংস্করণের ক্রিকেটে খেলার সুযোগ।

রুবেল বলেন, “প্রথমবার ডাক পেয়ে ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। বিশ্বাস ছিল ভালো করলে সুযোগ আসবেই। বাকিটা আল্লাহ ভরসা।” প্রথম বিভাগ ও দ্বিতীয় বিভাগে দীর্ঘদিন ধরে খেলে নিজের জায়গা তৈরি করেছেন এই ক্রিকেটার। প্রায় এক দশক ধরে খেলছেন ঘরোয়া পর্যায়ে।

২০২৩–২৪ মৌসুমে দ্বিতীয় বিভাগে মিরপুর বয়েজের হয়ে ১৫ ম্যাচে ৩৭ উইকেট নিয়েছিলেন রুবেল, যা ছিল সেই মৌসুমের সর্বোচ্চ উইকেট সংখ্যা। এই পারফরম্যান্সেই নজরে আসেন নির্বাচকদের। চলতি বছরের প্রথম বিভাগ ক্রিকেটেও দুর্দান্ত পারফরম্যান্স করেন তিনি—গাজী টায়ার্সের হয়ে ১৫ ম্যাচে ৪৩ উইকেট নিয়ে নিজেকে প্রমাণ করেন ধারাবাহিক বোলার হিসেবে।

এরপর এনসিএল টি-টোয়েন্টি সংস্করণে প্রথমবার সুযোগ পেয়ে চট্টগ্রাম বিভাগের হয়ে খেলেন রুবেল। সেখানে ৮ ম্যাচে ১০ উইকেট নিয়ে ছিলেন আসরের পঞ্চম সর্বোচ্চ উইকেটশিকারি। ধারাবাহিক এই সাফল্যের ফলেই মিলেছে লাল বলের এনসিএলে ডাক।

চট্টগ্রাম দলে রুবেলের অন্তর্ভুক্তি দলটির স্পিন আক্রমণে নতুন সম্ভাবনা যোগ করেছে। ঘরোয়া পর্যায়ে দীর্ঘ সময়ের পরিশ্রম ও পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এনসিএলে তার এই সুযোগকে ক্রিকেট বিশ্লেষকরা ইতিবাচক ইঙ্গিত হিসেবেই দেখছেন। এখন নজর থাকবে, রুবেল কেমনভাবে নিজেকে প্রমাণ করেন দেশের শীর্ষস্থানীয় এই ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্টে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026