1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণে সিঙ্গাপুরের প্রস্তাব, দক্ষ জনশক্তি ও বিনিয়োগ বাড়াতে উদ্যোগ গণিত চর্চা ও অলিম্পিয়াডের প্রসারে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর চাঁদাবাজির এক লাখ টাকা না পেয়ে অটোরিকশাচালককে গুলি বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের চুক্তি বাতিল এআইপ্রযুক্তিনির্ভর বিদেশি সাইবার হামলার মুখোমুখি তাইওয়ান, সরকারি সংস্থায় নিরাপত্তা জোরদার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ: বিশ্বমিডিয়ায় দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে বৃদ্ধি পাচ্ছে ফ্লাইট সংখ্যা, সুযোগ তৈরি হচ্ছে নতুন কার্গো নেটওয়ার্কের চকরিয়ায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাকারিয়া হোসাইন সাঈদ মারা গেছেন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৪৭ বার দেখা হয়েছে

থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের ইন্টার্ন শিক্ষার্থী জাকারিয়া হোসাইন সাঈদ দেশে ফিরতে না পেরে মারা গেছেন। বুধবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে তার পরিবার তার মৃত্যুর খবর জানিয়েছে।

বাকৃবির পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রহুল আমিন বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে জাকারিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “থাইল্যান্ডে বাইক দুর্ঘটনায় সে গুরুতর আহত ছিল না। তার সব মেডিকেল টেস্টের ফলাফলও স্বাভাবিক ছিল। তবে আজ রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যুর খবর পাওয়া যায়। আমরা ধারণা করছি, স্ট্রোক বা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে, কিন্তু বাস্তবে কী ঘটেছে সেটা শুধুমাত্র আল্লাহ জানেন।”

জাকারিয়া হোসাইন সাঈদের জানাজা তার নিজ বাড়ি ময়মনসিংহ জেলার দীঘারকান্দা ঈদগাহ মাঠে আজ আছরের নামাজের পর অনুষ্ঠিত হবে। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, মরহুমের দাফন প্রক্রিয়া সম্পন্ন করা হবে জানাজার পর।

প্রসঙ্গত, গত ১৪ অক্টোবর থাইল্যান্ডে ইন্টার্নশিপ করতে গিয়ে সাঈদ এবং তার দুই বন্ধু, আপন ও রাব্বি বাইক দুর্ঘটনায় আহত হন। সাঈদের বন্ধু রাব্বি বর্তমানে দেশে চিকিৎসা নিচ্ছেন, আর আপন গুরুতর আহত অবস্থায় থাইল্যান্ডে চিকিৎসাধীন রয়েছেন।

সাঈদের অকাল মৃত্যু পরিবারের পাশাপাশি তার বিশ্ববিদ্যালয় ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া সৃষ্টি করেছে। শিক্ষার্থীরা তার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026