1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক দূতের বৈঠক অবৈধ মেলা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন বোর্ডের চুক্তি হারালেও দক্ষিণ আফ্রিকার হয়ে খেলার প্রতিশ্রুতি মিলারের প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের সাইডলাইন বৈঠক ঢাকার সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় দিল্লি: জয়সওয়াল বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল একটি কিডনি নিয়েই জাতীয় দলে খেলেছেন বাংলাদেশের যে ক্রিকেটার প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

মার্কিন দূতাবাস ঘিরে নিরাপত্তা জোরদার, সোয়াত ও অতিরিক্ত পুলিশ মোতায়েন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৫৩ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

 

রাজধানীর কূটনৈতিক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গুলশান এলাকার মার্কিন দূতাবাস ও আশপাশের স্থাপনার নিরাপত্তা বেষ্টনী আরও কঠোর করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি বিশেষায়িত ইউনিট সোয়াত সদস্যদেরও দেখা গেছে মাঠে।

সোমবার রাতে গুলশান থানার ওসি মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মার্কিন দূতাবাসসহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এটি নিয়মিত নিরাপত্তা ডিউটির অংশ। মাঝে মাঝে এমন উদ্যোগ নেওয়া হয়।

পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, বিদেশি মিশনগুলোর নিরাপত্তা নিশ্চিতে পুলিশ মাঝেমধ্যে অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করে থাকে। কখনো কখনো দূতাবাসগুলোর সরাসরি অনুরোধেও এই ধরনের নিরাপত্তা জোরদার করা হয়।

তবে কোনো নির্দিষ্ট হুমকি বা আশঙ্কার ভিত্তিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, এটি একটি রুটিন নিরাপত্তা তৎপরতা।

ঢাকার গুলশান, বারিধারা ও বনানী এলাকায় দেশের বেশিরভাগ গুরুত্বপূর্ণ বিদেশি দূতাবাস ও হাইকমিশন অবস্থিত। এই এলাকাগুলোকে নিয়মিত পর্যবেক্ষণে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিশেষ করে আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে কোনো অস্থিরতা দেখা দিলে এসব এলাকায় নিরাপত্তা সতর্কতা বাড়ানো হয়

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026