1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রতারণার মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা ববি দীর্ঘ আট বছরের বিরতি ভেঙে মোস্তফা কামাল রাজের নির্দেশনায় ফিরলেন জাহিদ হাসান ওটিটিতে ফিরছেন আরিফিন শুভ, বিপরীতে কেয়া পায়েল শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদল জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে জাতীয় ঐক্যের ডাক স্বরাষ্ট্রমন্ত্রীর আবাসন ও নগর উন্নয়নে মার্কিন সহায়তা প্রত্যাশা গৃহায়ণ মন্ত্রীর খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: বিএফইউজে নেতাদের নিন্দা, জড়িতদের গ্রেপ্তারের দাবি বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবার নতুন কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ: আসছে ‘গ্লোবাল সামিট অন আই হেলথ’ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ বন্যা পরিস্থিতি মোকাবিলায় সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করতে জেলা তথ্য কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা

মেয়রের থাবায় স্বাস্থ্য কেন্দ্র হলো ময়লার ভাগাড়

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৩ বার দেখা হয়েছে
কর্মকর্তাদের গাফিলতির কারণে জায়গাটি নামজারি করা হয়নি। সেখানে গরিব মানুষদের বিনামূল্যে বিভিন্ন ধরনের সেবা অব্যাহত ছিল। নামজারি না হওয়ার সুযোগ কাজে লাগিয়ে তৎকালীন মেয়ল সেলিনা আইভী জায়গাটি দখলে নিয়ে নেন

রাজধানী ও তার পাশেই দুটি স্বাস্থ্য কেন্দ্রে থাবা পড়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপস এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৎকালীন মেয়র সেলিনা হায়াৎ আইভীর। স্বাস্থ্য কেন্দ্র দুটি হলো- ঢাকা ডেমরার মাতুয়াইল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং নারায়ণগঞ্জের ফতুল্লার এনায়েতনগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। দুটিতেই সেবা কার্যক্রম পরিচালনা করে আসছিল পরিবার পরিকল্পনা অধিদপ্তর। এর মধ্যে মাতুয়াইল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থেকে কয়েক দশক ধরে বিনামূল্যে সেবা পেয়ে আসছিলেন ডেমরার বাসিন্দারা। স্বাস্থ্য কেন্দ্রটি জরাজীর্ণ হওয়ার কারণে কয়েক বছর ধরে সেখানে সেবা কার্যক্রম বন্ধ ছিল। এই সুযোগে স্বাস্থ্য কেন্দ্রের আঙিনায় ময়লা রাখার সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণ করে ডিএসসিসি।

অথচ দুস্থ ও অসহায় মানুষ যাতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পান, এজন্য ডেমরার সারুলিয়ায় পূর্ব ডগাইর এলাকায় ৪৮ শতাংশ জমি সরকারকে দিয়েছিলেন স্থানীয় বাসিন্দা রুস্তম আলী। সেই জমিতে ১৯৭৭ সালে স্বাস্থ্য কেন্দ্রটি নির্মাণ করা হয়েছিল। প্রয়াত রুস্তম আলীর ছেলে রৌশন বলেন, অন্যায়ভাবে ক্ষমতার অপব্যবহার করে তার বাবার দান করা স্বাস্থ্য কেন্দ্রের জায়গায় ভাগাড় নির্মাণ করেছে ডিএসসিসি। এটি থামাতে আমরা অনেক চেষ্টা করেছি। কিন্তু তাপসের সঙ্গে আমরা পারিনি।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026