1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অবৈধ মেলা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন বোর্ডের চুক্তি হারালেও দক্ষিণ আফ্রিকার হয়ে খেলার প্রতিশ্রুতি মিলারের প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের সাইডলাইন বৈঠক ঢাকার সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় দিল্লি: জয়সওয়াল বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল একটি কিডনি নিয়েই জাতীয় দলে খেলেছেন বাংলাদেশের যে ক্রিকেটার প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ইসরায়েলের বিপক্ষে ফুটবল ম‍্যাচ বর্জনের আহ্বান আইরিশ অ‍্যাথলেটদের সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে, নিহত ৩

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৪ বার দেখা হয়েছে

 

অনলাইন ডেস্ক

 

লক্ষ্মীপুরে যাত্রীবাহী (আনন্দ পরিবহন) নামে একটি চলন্ত বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খালে পড়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ১০ থেকে ১৫ জন।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজুর রহমান ৩ জনের মৃত্যুর বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করছেন।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টা পৌনে ৯টার দিকে সদর উপজেলার কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে রহমতখালী খালে চলন্ত বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও উদ্ধার কর্মীরা এসে খাল থেকে বাসটি উদ্ধার করে। বাসের ভেতর থেকে উদ্ধার করা হয় ৩টি মরদেহ। আহত করা হয় ১০ থেকে ১৫ জনকে।

চন্দ্রগঞ্জ থানার ওসি জানান, সকালে নোয়াখালী থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরের উদ্দেশ্যে আনন্দ পরিবহন নামে একটি বাস কফিল উদ্দিন ডিগ্রী কলেজ এলাকায় পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। বাসটি উদ্ধার করলে ৩ জনের মরদেহ দেখতে পায়। হতাহত ব্যক্তিদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026