1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অবৈধ মেলা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন বোর্ডের চুক্তি হারালেও দক্ষিণ আফ্রিকার হয়ে খেলার প্রতিশ্রুতি মিলারের প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের সাইডলাইন বৈঠক ঢাকার সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় দিল্লি: জয়সওয়াল বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল একটি কিডনি নিয়েই জাতীয় দলে খেলেছেন বাংলাদেশের যে ক্রিকেটার প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ইসরায়েলের বিপক্ষে ফুটবল ম‍্যাচ বর্জনের আহ্বান আইরিশ অ‍্যাথলেটদের সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৮

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৭ বার দেখা হয়েছে

 

অনলাইন ডেস্ক

মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি এলাকায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৮ জন গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে আনন্দপুর এলাকার বিএনপি সমর্থক ওয়াহিদ মোল্লা গ্রুপের লোকজনের সঙ্গে একই এলাকার বিএনপি সমর্থক উজির আলীর লোকজনের মধ্যে সংঘর্ষ হয়।

গুলিবিদ্ধরা হলেন- শহিদুল মাদবর (৪৫), মজনু সরকার (৫৫), শামীম সরকার (২৭), জাহাঙ্গীর সরকার (৩৫), নজরুল সরকার (৬৫), শরীফ মাদবর (৬৫), সোহেল (৩৫) ও লিটন (২৫)। এর মধ্যে সোহেল ও লিটনকে ঢাকায় পাঠানো হয়েছে বলে পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে।

জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাসুদ পারভেজ রাতে জানান, গুলিবিদ্ধ অবস্থায় এখন পর্যন্ত ৮ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তাদের সবার বাসা মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি এলাকায়। এর মধ্যে গুরুতর আহত দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মাথায় আঘাত রয়েছে।

স্থানীয়রা জানায়, এলাকায় রাজনৈতিক আধিপত্য নিয়ে পূর্ব বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মুন্সীকান্দি গ্রামের বিএনপি নেতা উজির আলী রাত ১১টায় সমকালকে বলেন, দুই পক্ষে নয়, বিএনপি নেতা ওয়াহিদ মোল্লার লোকজন একতরফাভাবে হামলা করেছে। তারা আমার লোকজনের ওপর গুলিবর্ষণ করেছে।

এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা ওয়াহিদ মোল্লা বলেন, আমার লোকজনের ওপর প্রতিপক্ষরা হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম জানান, সংঘর্ষের খবর শুনেছি। সেখানে পুলিশের টিম পাঠানো হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026