1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে আরও ১০৯ বাংলাদেশি উদ্ধার, চার দিনে ফিরলেন ৩৬২ জন দেশজুড়ে মব সহিংসতা ও রাজনৈতিক সংঘাতে এক মাসে নিহত ৪০ এক যুগে অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, নকল ও প্রশ্নফাঁস ঠেকাতে কড়া নজরদারি পূর্বাচলে ৪টি থানা ও ৬টি তদন্ত কেন্দ্র করা হবে: আইজিপি দাউদকান্দি মডেল থানার ওসি প্রত্যাহার, পুলিশ লাইনে সংযুক্ত গাঁজা আত্মসাতের অভিযোগে কুমিল্লার দাউদকান্দি থানার ওসি প্রত্যাহার গণতন্ত্র সুসংহতকরণ ও দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অগ্রণী ভূমিকা রাখতে হবে: প্রধানমন্ত্রী ক্রিপ্টোকারেন্সি ও ব্যবসা থেকে ট্রাম্পের শত কোটি ডলার আয়, স্বার্থের সংঘাতের অভিযোগ অস্বীকার হোয়াইট হাউজের ভেনেজুয়েলায় ভূমিকম্পের ছয় দিন পর ধ্বংসস্তূপ থেকে ৩ বছরের শিশু জীবিত উদ্ধার মেক্সিকোকে নকআউটের টিকিট এনে দিল কিনিয়োনেস ও জিমেনেজ

চিনি খাওয়া কি খারাপ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১০ জুলাই, ২০১৯
  • ২০৭ বার দেখা হয়েছে

অনেকেই চিনি বা মিষ্টি জাতীয় খাবার খেতে ভালোবাসেন। তবে বিশেষজ্ঞরা বলে থাকেন—অতিরিক্ত চিনি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো না। চিনি ছোটো চেইনবিশিষ্ট কার্বোহাইড্রেট। অর্থাৎ চিনিতে শর্করার মাত্রা বেশি। তাই যাদের পারিবারিক ভাবে ডায়াবেটিস হওয়ার প্রবণতা আছে, তাদের জন্য চিনি ক্ষতিকর।

এছাড়া, অতিরিক্ত চিনি খেলে ওজন বৃদ্ধির সম্ভাবনা বেড়ে যায়। আর ওজন আধিক্য থাকে যাদের তাদের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও অন্যান্য নন-কমিউনিকেবল ডিজিস হওয়ার প্রবণতা বেড়ে যায়। তাই চিনি বা চিনি জাতীয় খাবার খেতে নিষেধ করা হয়।

বিশেষজ্ঞদের মতে, একজন ব্যক্তি দিনে তিন থেকে পাঁচ চামচ চিনি খেতে পারেন। তবে সেই ক্ষেত্রে অন্য খাবার থেকে কতটুকু কার্বোহাইড্রেট আসছে এবং কতটুকু খরচ হচ্ছে তা খেয়াল রাখতে হবে। পাশাপাশি চিনির কিছু উপকারী দিকও রয়েছে। চিনি দ্রুত শক্তির জোগান দেয়, ত্বকের জন্য উপকারী, নিম্ন রক্তচাপ স্বাভাবিক করতে সাহায্য করে এবং বিষণ্নতা দূর করে। তাই চিনি বা মিষ্টি জাতীয় খাবার বেশি না খেয়ে পরিমিত খাওয়াই ভালো।

লেখক : ত্বক, লেজার অ্যান্ড এসথেটিক বিশেষজ্ঞ

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026