1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইসরায়েলের নেতানিয়াহুর ছেলেদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়নের আহ্বান বিতর্কে রাশিয়ান সেনা বিমান ক্রিমিয়ায় ধ্বংস: ২৯ জন নিহত যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে হরমুজ প্রণালিতে বল প্রয়োগে উদ্যোগ নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্রের দুই-তৃতীয়াংশ নাগরিক দ্রুত ইরান যুদ্ধ সমাপ্তির পক্ষে সংবিধান সংস্কার: বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব চীনের বিনিয়োগে বাংলাদেশের ক্রীড়া খাত আধুনিকীকরণের পরিকল্পনা দম বাংলাদেশের চলচ্চিত্রে ভিজুয়াল নন্দনের নতুন দিগন্ত ইতালি বিশ্বকাপ থেকে বাদ, বসনিয়া ও হার্জেগোভিনা ইতিহাসে ফিরল তুরস্ক ২৪ বছর পর ফিরল বিশ্বকাপে সুইডেন ঘরের মাঠে পোল্যান্ডকে হারিয়ে নিশ্চিত করল বিশ্বকাপ যাত্রা

কেএনএফের প্রশিক্ষণ ঘাঁটিতে সেনা অভিযান, অস্ত্র উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৭ বার দেখা হয়েছে

বান্দরবান (দক্ষিণ) প্রতিনিধি

 

বান্দরবানের রুমায় সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) একটি প্রশিক্ষণ ঘাঁটিতে অভিযান চালিয়ে বিভিন্ন অস্ত্রশস্ত্রসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধারের কথা জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

বুধবার (৩ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইপিআর) এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, গত ২৫ জুলাই ২০২৫ থেকে ২৬ আগস্ট পর্যন্ত টানা এক মাস বান্দরবানের রুমা উপজেলার দুর্গম রেং ত্লাং এলাকায় এ অভিযান পরিচালিত হয়, বলে এ বার্তায় জানানো হয়েছে।

আইএসপিআর-এর বার্তায় আরও জানানো হয়েছে, সেনাবাহিনীর টহল দল সীমান্তবর্তী জনবসতিহীন এলাকায় বম পার্টির (তথাকথিত কেএনএ) একটি প্রশিক্ষণ ঘাঁটি চিহ্নিত করে এবং ব্যাপক তল্লাশি চালায়। এক মাসের টানা অভিযানে প্রশিক্ষণের জন্য ব্যবহৃত কাঠের রাইফেল, স্নাইপার অস্ত্রের সিলিং, মিলিটারি বেল্ট, কার্তুজ বেল্ট, পোচ, ইউনিফর্ম, বুট, কম্বল, ওয়াকিটকি চার্জার, সোলার প্যানেল, রসদ এবং বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এছাড়া, সশস্ত্র সংগঠনটির প্রশিক্ষণ মাঠ, ফায়ারিং রেঞ্জ, পরিখা এবং বিভিন্ন কৌশলগত স্থাপনা দখল করা হয়।

উল্লেখ্য, রুমা উপজেলায় কেএনএফের অস্তিত্ব প্রকাশ্যে আসে ২০২২ সালের শুরুর দিকে। বম, পাংখোয়া, লুসাই, খিয়াং, খুমি ও ম্রোদের নিয়ে এ সংগঠন গঠন করার কথা বলা হলেও সেখানে বম জনগোষ্ঠীর কিছু লোক রয়েছে। সে কারণে সংগঠনটি পাহাড়ে ‘বম পার্টি’ নামে পরিচিতি পায়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026