1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে ইসরায়েল, দাবি দেশটির সিংহভাগ নাগরিকের ২০২৬ বিশ্বকাপে শেষ ৩২ নিশ্চিতের লক্ষ্যে আজ ইরাকের মুখোমুখি হচ্ছে ফ্রান্স কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে হাসানুল হক ইনুর মামলার রায় ৩০ জুন বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার; ২০২৭ সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক: শ্রমবাজার ও বাণিজ্য প্রসারে জোর টানা দ্বিতীয় শিরোপার লক্ষ্যে অস্ট্রিয়ার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা পবিত্র হজ পালন শেষে ৬৩ হাজারের বেশি হাজি দেশে ফিরলেন, মৃত্যু ৫৪ জনের মেসির রেকর্ড ভেঙে ইয়ামালের নতুন ইতিহাস, সৌদি আরবকে উড়িয়ে দিল স্পেন ১১ মাসে এনবিআরের রেকর্ড রাজস্ব আদায়, লক্ষ্যমাত্রা অর্জনে বড় ঘাটতি দক্ষিণ লেবানন থেকে সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বর্জনের হুঁশিয়ারি ইরানের

আবিদ-হামিম-মায়েদ পরিষদের ৬৫ প্রতিশ্রুতি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৯ বার দেখা হয়েছে

কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ঘিরে প্রচার-প্রচারণায় মুখর ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন। পোস্টার বিলির পাশাপাশি শুনছেন সাধারণ শিক্ষার্থীদের কথা।  নিজেদের ইশতেহারে রাখছেন শিক্ষার্থীদের দাবিগুলো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীদের কথা জানাচ্ছেন- আকতারুজ্জামান ও ছাব্বিরুল ইসলাম

 

 

পড়াশোনার সংস্কৃতি ফিরিয়ে আনার জন্য কাজ করব

মো. আবিদুল ইসলাম খান, সহসভাপতি (ভিপি) প্রার্থী, ব্যালট নম্বর-২১

ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি পরিপূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে চাই আমরা। আমাদের লক্ষ্য, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সংস্কৃতিকে ফিরিয়ে আনার জন্য কাজ করা। গণরুম গেস্টরুম কালচার ও সব রাজনৈতিক অপসংস্কৃতি যা ছাত্রলীগের আমলে বেড়ে উঠেছে তা দূর করা। শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনা, ভালো রেজাল্ট, গবেষণা ও জরুরি সব ক্ষেত্রে যা যা দরকার তা আমরা করব। তিনি বলেন, নিম্ন-মধ্যবিত্ত পরিবার থেকে শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করতে আসেন। যথাযথ সুযোগ-সুবিধার অভাবে অনেকে চার-পাঁচটি করেও টিউশনি করেন। এসব প্রেশারের কারণে পরীক্ষার ফল খারাপ হয়। আমরা শিক্ষার্থীদের সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিতে কাজ করব। অন-ক্যাম্পাস জবের সুযোগও তৈরি করব। আবিদ বলেন, যে জুলাইয়ের শহীদদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, সামনে কথা বলতে পারছি সেই চেতনা ধারণ করে আমরা এগিয়ে যাব। আমাদের লক্ষ্য হবে তাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করা। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী যেন মানসিক প্রশান্তি নিয়ে বেড়ে উঠতে পারে সে ব্যবস্থা আমরা করব। ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি পরিপূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয় বানানোর প্রচেষ্টা করব এবং শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার গণ্ডিতে আনতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।  নারীদের জন্য ক্যাম্পাসকে নিরাপদ করে তুলব। এই ক্যাম্পাসে ছেলে-মেয়ে যাতে সমান সুযোগ-সুবিধা পায়, তা নিশ্চিত করব। কারণ এ ক্যাম্পাস সবার, এখানে কোনো ধরনের বৈষম্য চলবে না। সর্বোপরি ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিরাপদ ক্যাম্পাসে রূপান্তরে কাজ করব।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026