1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ওড়িশা উপকূলে পানামার পতাকাবাহী কার্গো জাহাজডুবি: ২৪ নাবিকের মধ্যে বাংলাদেশি নাগরিকসহ উদ্ধার দুজন রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একান্ত সচিব হিসেবে মো. আবু আউয়ালের নিয়োগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানকে বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে উঠছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোলা–মূল ভূখণ্ড সংযোগে গতি, দ্রুত কাজ শেষের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী বড় পর্দায় ফেরার অপেক্ষায় জিয়াউল ফারুক অপূর্ব জাতীয় স্বার্থের ভিত্তিতেই ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজধানীর চারপাশের নদী রক্ষা ও নৌচলাচল সচলের ওপর সরকারের বিশেষ গুরুত্বারোপ পারস্পরিক স্বার্থ ও মর্যাদার ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক নির্ধারণের ওপর গুরুত্বারোপ গণ-অভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্রে রাজনৈতিক সংস্কৃতি ও গণতান্ত্রিক সংস্কার: নাগরিকদের অধিকার ও ঐক্যের আহ্বান

বক্স অফিস ও ই-টিকেটিং ব্যবস্থা দাবি আর কত লোকসান গুনবেন প্রযোজক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৪ বার দেখা হয়েছে

গত ঈদে মুক্তিপ্রাপ্ত ‘বরবাদ’ সিনেমা সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সে চুটিয়ে ব্যবসা করছে। সিনেমাটির দারুণ এই ব্যবসার পরেও খুশি হতে পারেননি এর প্রযোজক শাহরিন আক্তার সুমি। ছবিটি মুক্তির পর তার দাবি ছিল, সিঙ্গেল স্ক্রিনগুলো টিকিট বিক্রির সঠিক হিসাব দিচ্ছে না তাকে। শুধু তাই নয়, হল মালিকরা রীতিমতো কারচুপি করছেন এক্ষেত্রে। জয়দেবপুরের ‘উল্কা’ সিনেমা হল মালিকের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলে এক বেসরকারি টিভি চ্যানেলের কাছে শাহরিন আক্তার সুমি তখন বলেন, ‘একটা সিনেমা হলে সিট আছে ৪৬০ জনের, অথচ সেখানে ঢোকানো হয়েছে সাড়ে ছয় শর বেশি মানুষকে। আমাদের ডিস্ট্রিবিউশন টিমের লোকেরাই গুনে দেখেছেন শুধু এসি ক্যাটাগরিতে আছে ৬৭৮ জন, ডিসিতে তো আমরা ঢুকতেই পারিনি। সেলস রিপোর্টে কিন্তু ৪৮০ জনের সংখ্যাই এসেছে, তাহলে বাকি ২৮০-৩০০ জন কোথায় গেল? আমাদের লোকজনকে বের করে দেওয়া হয়েছে সিনেমা হল থেকে, কথাই বলতে দিচ্ছিল না তারা; এরকম ঘটনা অনেক হলেই হচ্ছে।’ এ প্রযোজক আরও বলেছিলেন, হল মালিকরা যদি ভাবেন, ব্যবসার পুরোটা নিজেরা ভোগ করবেন, এটা একদমই ভুল। তারা ২০-৩০ আসনের গরমিল করলে মানা যায়, কিন্তু ২০০-৩০০ আসনের নড়চড় করলে তো মানা যায় না। এটা চুরি। আবার এটা বললেও আমার দোষ। ক্ষমতা দেখায়, নানা কথা বলে। এগুলো ঠিক না হলে তো ইন্ডাস্ট্রির কখনো উন্নতি হবে না। বর্তমান সময়ের সবচেয়ে বেশি দেখা ছবি ‘বরবাদ’ নাকি এখনো প্রায় ৫ লাখ টাকার লোকসানে রয়েছে। এর প্রযোজক এখনো দাবি করছেন অনেক সিনেমা হল মালিক এখনো তাকে তার প্রাপ্য টাকা দিচ্ছেন না।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026