1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রাজশাহী মেডিকেল কলেজে শিশু আইসিইউ সংকট ও মৃত্যুর ঘটনা শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষণা ও নেতৃত্বের ইতিহাস নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়ার গুরুত্ব পানিসম্পদ মন্ত্রণালয়ে অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে জোরদার মনোযোগের ঘোষণা রাজধানীতে স্কুল সময়ের যানজট নিরসনে বিকল্প ব্যবস্থা খুঁজতে নির্দেশ বিআইডব্লিউটিসিকে জনবান্ধব ও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের নির্দেশনা নুরজাহান খানম প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্ত বাংলাদেশ-সৌদি বৈঠকে হজ ও উমরাহ সেবায় সহযোগিতা জোরদারের সিদ্ধান্ত বাংলাদেশ-ভুটান তথ্যপ্রযুক্তি সহযোগিতা জোরদারে আলোচনা আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক মেসি শুরুতেই খেলতে পারেন জাম্বিয়ার বিপক্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর বাজেট বৃদ্ধি, বকেয়া পরিশোধসহ অবকাঠামো ও সরঞ্জাম উন্নয়নে বরাদ্দ

ভোটের লড়াইয়ে ৫০৯ প্রার্থী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১১৭ বার দেখা হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আটটি পূর্ণাঙ্গ, তিনটি আংশিক প্যানেল নিয়ে নির্বাচনে লড়তে প্রস্তুত প্রার্থীরা। এ ছাড়াও একাধিক স্বতন্ত্র প্রার্থী আছেন, যাঁরা কোনো প্যানেল থেকে নির্বাচন করছেন না। তাঁদের মধ্যে সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্রসংগঠনের প্যানেলে অংশ না নেওয়া শিক্ষার্থীরা রয়েছেন। এই নির্বাচনে ৪৬২ জন বৈধ প্রাথমিক প্রার্থী ও ৪৭ জন ত্রুটিপূর্ণ প্রার্থী মিলিয়ে মোট প্রার্থীসংখ্যা ৫০৯। এর মধ্যে ভিপি পদে ছাত্র ৪৩, ছাত্রী ৫ জন, জিএস পদে ছাত্র ১৮, ছাত্রী ১ জন, এজিএস পদে ২৪, ছাত্রী ৪ জন রয়েছেন।

এ ছাড়া প্রার্থিতায় আরও রয়েছেন মুক্তিযুদ্ধ ও ছাত্র আন্দোলন সম্পাদক ছাত্র ১৪, ছাত্রী ১ জন। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ছাত্র ১০, ছাত্রী ১ জন। ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে ছাত্র ৭, ছাত্রী ২ জন। সমাজসেবা সম্পাদক পদে ১৩ জন ছাত্র (ছাত্রী নেই)। মানবাধিকার ও আইন সম্পাদক পদে ছাত্র ৮, ছাত্রী ৩ জন। স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ছাত্র ১২, ছাত্রী ৩ জন। ছাত্রপরিবহন সম্পাদক পদে ৯ জন ছাত্র (ছাত্রী নেই)। ক্রীড়া সম্পাদক পদে ছাত্র ১২, ছাত্রী ১ জন। গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে ছাত্র ৭, ছাত্রী ৪ জন। কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ছাত্র ২, ছাত্রী ৯ জন। আন্তর্জাতিক সম্পাদক পদে ১৫ জন ছাত্র (ছাত্রী নেই)। সাহিত্য সম্পাদক পদে ছাত্র ১৭, ছাত্রী ২ জন। সদস্য ছাত্র পদে ১৯১, ছাত্রী ২৪ জন। মোট ২১৫ জন। নির্বাচনে মোট ছাত্র প্রার্থী ৪০২, ছাত্রী ৬০ জন। হল সংসদে বৈধ প্রার্থী ১ হাজার ১০৮ জন। স্থগিত ১ জন। জানা গেছে, ভোটার নম্বর, নাম-পরিচয় ত্রুটিপূর্ণ, রেজিস্ট্রেশন নম্বরে ভুল, বাবা-মায়ের নামে ভুল, স্বাক্ষর ভুল ইত্যাদি কারণে ৪৭টি প্রার্থিতা স্থগিত করা হয়েছে। তবে তাঁরা আপিল করলে যাছাইবাছাই করে দেখা হবে। হল সংসদে কেবল একটি পদ স্থগিত রাখা হয়েছে। ২৩ তারিখ পর্যন্ত সুযোগ আছে আপিলের।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026