1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণে সিঙ্গাপুরের প্রস্তাব, দক্ষ জনশক্তি ও বিনিয়োগ বাড়াতে উদ্যোগ গণিত চর্চা ও অলিম্পিয়াডের প্রসারে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর চাঁদাবাজির এক লাখ টাকা না পেয়ে অটোরিকশাচালককে গুলি বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের চুক্তি বাতিল এআইপ্রযুক্তিনির্ভর বিদেশি সাইবার হামলার মুখোমুখি তাইওয়ান, সরকারি সংস্থায় নিরাপত্তা জোরদার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ: বিশ্বমিডিয়ায় দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে বৃদ্ধি পাচ্ছে ফ্লাইট সংখ্যা, সুযোগ তৈরি হচ্ছে নতুন কার্গো নেটওয়ার্কের চকরিয়ায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

ভোটযুদ্ধে ছাত্র সংসদ । ডাকসু নির্বাচন মনোনয়নপত্র নিল বিভিন্ন ছাত্র সংগঠন সংগ্রহ ও জমার সময় বাড়ল এক দিন, মবের শিকার ছাত্রদল নেত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১৭০ বার দেখা হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন ছিল গতকাল। রাতে জরুরি বৈঠকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময় এক দিন বাড়িয়েছে কর্তৃপক্ষ। এখন চূড়ান্ত লড়াইয়ের অপেক্ষা। গতকাল সরব ছিলেন বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা। আটটি প্যানেল আলাদা আলাদাভাবে মনোনয়নপত্র সংগ্রহ করে। তবে অধিকাংশ সংগঠনই প্যানেলের নাম ও পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করতে পারেনি। মনোনয়নপত্র সংগ্রহের সময় এক ছাত্রদল নেত্রী মবের স্বীকার হয়েছেন।

এ বছর ডাকসু নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল-সমর্থিত প্যানেল, ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’, গণতান্ত্রিক ছাত্র সংসদ-সমর্থিত ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেল, ছাত্র অধিকার পরিষদ-সমর্থিত ‘ডাকসু ফর চেঞ্জ’, ইসলামী ছাত্র আন্দোলন-সমর্থিত প্যানেল, বাম ছাত্রসংগঠনসমূহের গণতান্ত্রিক ছাত্রজোট-সমর্থিত প্যানেলে মনোনয়নপত্র সংগ্রহ করেন শিক্ষার্থীরা। এ ছাড়া উমামা ফাতেমার নেতৃত্বে একটি এবং ‘ডিইউ ফার্স্ট’ নামে আরেকটি স্বতন্ত্র প্যানেলে প্রার্থীরা মনোনয়ন সংগ্রহ করেছেন। এদিকে বাংলাদেশ ছাত্র ফেডারেশন ও ‘জুবায়ের-মুসাদ্দেক স্বতন্ত্র প্যানেল’ আংশিক দুটি প্যানেল নির্বাচনে অংশ নেবে বলে জানা গেছে।

বিভিন্ন প্যানেল থেকে ৫৬৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তা ছাড়া বিশ্ববিদ্যালয়ের ১৮টি হল সংসদে মোট মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১ হাজার ২২৬ জন। তবে ভিপি, জিএস বা অন্যান্য পদে কতজন মনোনয়ন নিয়েছেন, তা জানায়নি নির্বাচন কমিশন।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026