1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রাজধানীতে ডিএমপির অভিযানে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৫১১, মামলা ৪৯টি জুলাইয়ে ৪৪১ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮, শীর্ষে মোটরসাইকেল ভানুয়াতুতে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, জারি হয়নি সুনামি সতর্কতা সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু চলতি অর্থবছর থেকেই কার্যকর হচ্ছে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: মাহদী আমিন প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে সহায়ক পরিবেশ ও প্রত্যর্পণ চুক্তির বাস্তবায়নের আহ্বান ঢাকার রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা ইসির অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, চার সেশন হাতে রেখে ৯ উইকেটে পরাজিত স্বাগতিকরা অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে জাতীয় দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

‘অসমাপ্ত আত্মজীবনী’ বিতর্ক: ১২৩ জনের বিরুদ্ধে দুদকের গোয়েন্দা কার্যক্রম শুরু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১৭৮ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিবেদক

 

দুর্নীতি দমন কমিশন (দুদক) শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইকে ঘিরে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারীসহ ১২৩ জনের বিরুদ্ধে টাকা ও ফ্ল্যাট নেওয়ার গুরুতর অভিযোগ আমলে নিয়ে গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে। রোববার বিকেলে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন এই তথ্য জানান।

এর আগে এই ঘটনায় সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ওবায়দুল্লাহ আল মামুন সাকিব দুদককে লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন। নোটিশে বলা হয়, অভিযোগের যথাযথ ব্যবস্থা না নিলে রিট দায়ের করা হবে।

সংশ্লিষ্ট বেসরকারি টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত এক প্রতিবেদনে বলা হয়, শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ লিখে দিয়ে জাবেদ পাটোয়ারী আইজিপির পদ লাভ করেন। বইটি লেখার বিনিময়ে জাবেদ পাটোয়ারীর নেতৃত্বে ১২৩ সদস্যের প্রত্যেককে নগদ ১ কোটি টাকা ও রাজধানীর ধানমন্ডি, বসুন্ধরা ও মিরপুরে একটি করে ফ্ল্যাট প্রদান করা হয়। এই কর্মকাণ্ডের সরাসরি তত্ত্বাবধান করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান।

সূত্র জানায়, ২০১২ সালে প্রকাশিত বইটির ভূমিকায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, শেখ মুজিবের খাতা ঘেঁটে সম্পাদনা ও সংশোধনের পর এটি প্রকাশ করা হয়েছে। তবে পুলিশের বিশেষ শাখার নথি অনুসারে, বইটি আসলে জাবেদ পাটোয়ারী ও তার নেতৃত্বে ১২৩ সদস্যের একটি দল লিখেছেন। বইটি লেখা হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সান্নিধ্য এবং আনুগত্য নিশ্চিত করার জন্য।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০১৮ সালে জাবেদ পাটোয়ারী আইজিপি পদে নিয়োগ পান। সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন সম্প্রতি তার জবানবন্দিতে দাবি করেছেন, ২০১৮ সালের রাতের ভোট জাবেদ পাটোয়ারীর পরামর্শে অনুষ্ঠিত হয়েছিল।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026