1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণে সিঙ্গাপুরের প্রস্তাব, দক্ষ জনশক্তি ও বিনিয়োগ বাড়াতে উদ্যোগ গণিত চর্চা ও অলিম্পিয়াডের প্রসারে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর চাঁদাবাজির এক লাখ টাকা না পেয়ে অটোরিকশাচালককে গুলি বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের চুক্তি বাতিল এআইপ্রযুক্তিনির্ভর বিদেশি সাইবার হামলার মুখোমুখি তাইওয়ান, সরকারি সংস্থায় নিরাপত্তা জোরদার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ: বিশ্বমিডিয়ায় দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে বৃদ্ধি পাচ্ছে ফ্লাইট সংখ্যা, সুযোগ তৈরি হচ্ছে নতুন কার্গো নেটওয়ার্কের চকরিয়ায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

খুনাখুনি লাগামহীন অনিরাপদ রাজধানী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৮০ বার দেখা হয়েছে

পুরান ঢাকার গেন্ডারিয়ার দয়াগঞ্জে গতকাল ভোরে আরিফুল ইসলাম বাবু নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। পূর্বশত্রুতার জের ধরে স্থানীয় সন্ত্রাসী রবিন, শাহীন, মাসুদ, কাদেরসহ পাঁচ-ছয়জন আরিফুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

গত ২৬ জুলাই মোহাম্মদপুর বুদ্ধিজীবী কবরস্থানের সামনে ফজলে রাব্বি সুমন নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়। পেশায় সে একটি হার্ডওয়ারের দোকানের কর্মচারী ছিলেন। সুমনের বোন তানিয়া আক্তার বলেন, বুদ্ধিজীবী কবরস্থানের সামনে মুন্না নামে এক বখাটে তার ভাইয়ের কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার সময় ছুরিকাঘাত করলে সুমনের মৃত্যু হয়। ২৩ জুলাই রাতে ডেমরার সাইনবোর্ড শাপলা চত্বর সংলগ্ন ‘আল আকসা টাওয়ার’ নামে একটি নির্মাণাধীন ভবনে মোবাইল চুরির অভিযোগে গণপিটুনি দিয়ে মো. সোয়াদুল ইসলাম সোয়াদ নামে তরুণকে হত্যা করা হয়।

১৬ জুলাই মোহাম্মদপুর ও আদাবর এলাকায় এক ঘণ্টার ব্যবধানে দুজনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। ওই দিন সন্ধ্যা ৭টার দিকে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান সড়কের লাউতলায় পূর্বশত্রুতার জের ধরে আল-আমিন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। এর ঘণ্টাখানেক পর রাত ৮টার দিকে নবোদয় হাউজিংয়ে নিজ বাসার সামনে গুলি করে হত্যা করা হয় ইব্রাহিম নামে আরেক যুবককে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026